এক্সপ্লোর

পঠানকোট হামলার জয়েশ-হ্যান্ডলার পালিয়েছে আফগানিস্তানে!

লাহোর: পঠানকোট হামলার হ্যান্ডলার উধাও! গত ২ জানুয়ারি পঠানকোটে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে হামলা করা জঙ্গিদের ফোনে জয়েশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর যে নেতা ঘনঘন নির্দেশ পাঠাচ্ছিল বলে অভিযোগ, সে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তান পালিয়েছে বলে দাবি। পঠানকোটের ঘটনা নিয়ে পাকিস্তানে তৈরি যৌথ তদন্ত দলের এক সদস্য এমন তথ্য দিয়েছেন।   তিনি বলেছেন, কুড়ির কোঠায় বয়স ওই জয়েশ হ্যান্ডলারের। সে পঠানকোট হামলার সময় পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় ছিল। সেখান থেকে সে প্রায় ১৮ বার পঠানকোটে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে। তবে সেই জয়েশ নেতার নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। তবে বলেছেন, আইন প্রনয়ণকারী সংস্থাগুলি উপজাতি অধ্যুষিত এলাকায় ওকে খুঁজে বের করার চেষ্টা করেছিল। কিন্তু সে আফগানিস্তান পালিয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। ঘটনাচক্রে জয়েশ প্রতিষ্ঠাতা মাসুদ আজহার জেরায় দাবি করেছিল, পঠানকোট অভিযানের হ্যান্ডলার কিছুদিন আগে তাদের সংগঠন ত্যাগ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আরেকটি সূত্র পিটিআইকে বলেছে, আজহার ওই জয়েশ সদস্যকে নির্দোষ প্রমাণে ওকে ঝেড়ে ফেলতে চাইছে।   তদন্তকারীরা ‘প্রবল চাপে’র মধ্যে রয়েছেন, পঠানকোট হামলার বিস্তারিত তদন্ত করে ‘আসল সত্য’ সামনে আনতে হবে বলে জানিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, বলেন ওই যৌথ তদন্ত দলের সদস্যটি। কেননা পঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন বিভাগ পঠানকোট হামলায় অভিযুক্ত ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেও একজনকেও এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পথে আচমকা পাকিস্তানে নামেন মোদী। সেদিন ছিল পাক প্রধানমন্ত্রীর জন্মদিন, সেইসঙ্গে তাঁর নাতনীর বিয়েও। শুভদিনে মোদীর সেখানে থাকা দুটি দেশের সম্পর্কে সুদিন আনবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু তার কয়েকদিনের মাথায় ঘটে যাওয়া পঠানকোট হামলা সেই আশায় জল ঢেলে দেয়। পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ পরে জানান, পঠানকোটে হানা দেওয়া সন্ত্রাসবাদীদের ব্যবহার করা ফোনগুলির একটির নম্বরের সঙ্গে যোগসূত্র মিলেছে বাহওয়ালপুরে জয়েশের সদর দফতরের। ভারতের দাবি, পঠানকোট হামলার আসল মাথা মাসুদ আজহার। তাকে ১৪ জানুয়ারি থেকে সুরক্ষামূলক হেফাজতে রেখে দিয়েছে পাক প্রশাসন। আজিজের দাবি, উপযুক্ত প্রমাণ মিললেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget