এক্সপ্লোর

পাঁচ দশক আগে ভারতে আসা সেনাকে দেশে ফেরানোর উদ্যোগ চিনের

বেজিং: ১৯৬৩ সালে ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ার অপরাধে গ্রেফতার হয়েছিলেন চিনের সেনা জওয়ান ওয়াং কি। কয়েক বছর কারাবাসের পর মুক্তি পেয়ে তিনি ভারতেই আছেন। এতদিন পরে তাঁকে দেশে ফেরানোর উদ্যোগ নিল চিন। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেছেন, ‘ওয়াং কি-র সঙ্গে যা হয়েছে, তার জন্য আমরা সমব্যথী। তাঁকে আমরা সাহায্য করব। তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়ে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে সমস্যার সমাধানের চেষ্টা করছি।’ ভারত-চিন যুদ্ধের কয়েক সপ্তাহ পরেই ভুল করে সীমান্ত পেরিয়ে এদেশে চলে আসেন ওয়াং। গ্রেফতার হওয়ার পর বেশ কয়েকটি জেলে কাটাতে হয় তাঁকে। ১৯৬৯ সালে আদালতের নির্দেশে মুক্তি পান তিনি। এরপর পুলিশ তাঁকে নিয়ে যায় মধ্যপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রাম তিরোদিতে। সেই থেকে ওই গ্রামেই আছেন ওয়াং। ৭৭ বছর বয়সি এই প্রাক্তন চিনা সেনা জওয়ান এখন দেশে গিয়ে তিন ভাই ও দু বোনের সঙ্গে দেখা করতে চাইছেন। এ বিষয়ে নয়াদিল্লি ও বেজিংয়ের অনুমতি চাইছেন ওয়াং। মধ্যপ্রদেশের ওই গ্রামে স্থানীয় এক মহিলাকে বিয়ে করেন ওয়াং। তাঁর তিন সন্তানও আছেন। পরিবারের আশঙ্কা, চিনে গেলে হয়তো আর ভারতে ফিরতে পারবেন না ওয়াং। সেই কারণেই তাঁরা উদ্বিগ্ন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে ওয়াংয়ের বিষয়ে তাঁরা আলোচনা করছেন। কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। চিনের সংবাদমাধ্যমের দাবি, যুদ্ধাপরাধী হন বা না হন, এই বৃদ্ধকে দীর্ঘদিন তাঁর পরিবারের থেকে বিচ্ছিন্ন করে রাখা অমানবিক। এ বিষয়ে ভারতীয় প্রশাসনের নজর দেওয়া উচিত। ওয়াংয়ের সমস্যাটি ভালভাবে সমাধান করা গেলে দু দেশের মানুষের বোঝাপড়া বাড়বে এবং কূটনৈতিক সম্পর্কেরও উন্নতি হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russian Oil Import: ইরানের সঙ্গে সংঘাতে ফের কি রাশিয়ান তেলের মুখাপেক্ষী হতে হবে ভারতকে?
ইরানের সঙ্গে সংঘাতে ফের কি রাশিয়ান তেলের মুখাপেক্ষী হতে হবে ভারতকে?
US-Israel Attack Iran: ইরানের বুকে ২০০০ হামলা, সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে জাহাজ-সাবমেরিন, দাবি আমেরিকার, বাড়ানো হচ্ছে অস্ত্রের উৎপাদন
ইরানের বুকে ২০০০ হামলা, সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে জাহাজ-সাবমেরিন, দাবি আমেরিকার, বাড়ানো হচ্ছে অস্ত্রের উৎপাদন
Buy Cheap Gold: যুদ্ধের মধ্যে চড়চড়িয়ে বাড়ছে দাম, তাহলে কম দামে সোনা কিনবেন কীভাবে?
যুদ্ধের মধ্যে চড়চড়িয়ে বাড়ছে দাম, তাহলে কম দামে সোনা কিনবেন কীভাবে?
Who is Mojtaba Khamenei: আয়াতোল্লার উত্তরাধিকারী ছেলে মোজতবা, জরুরি ভিত্তিতে সর্বোচ্চ শাসক নির্বাচিত, ইরানবাসী কি মানবেন?
আয়াতোল্লার উত্তরাধিকারী ছেলে মোজতবা, জরুরি ভিত্তিতে সর্বোচ্চ শাসক নির্বাচিত, ইরানবাসী কি মানবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crude Oil Crisis : হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
Stock Market Prediction :  শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Embed widget