এক্সপ্লোর

রাষ্ট্রদ্রোহিতা সহ ৯টি মামলায় জামিন খালেদার

ঢাকা: রাষ্ট্রদ্রোহিতা ও পরিবহণ অবরোধ সহ ৯টি মামলায় জামিন পেলেন খালেদা জিয়া। গত ২১ ডিসেম্বর এক অনুষ্ঠানে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে ঠিক কতজন শহিদ হয়েছিলেন, সে ব্যাপারে সংশয়ের সুরে প্রশ্ন তোলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতা মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেই মামলায় বুধবার তাঁকে জামিন দিলেন মেট্রপলিটান দায়ার বিচারক কামরুল হোসেন মোল্লা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কট্টর বিরোধী মৌলবাদী জামাত-ই-ইসলামির জোটসঙ্গী প্রধান বিরোধী দল বিএনপি সভানেত্রীর দেশের স্বাধীনতার যোদ্ধাদের সম্পর্কে মন্তব্য ভাল ভাবে নেয়নি শাসক আওয়ামি লিগ। তাদের পাশাপাশি তত্কালীন শহিদদের পরিবারের লোকজনও খালেদার কথায় ক্ষুব্ধ হন। এমনকী তাঁকে ‘পাকিস্তানের এজেন্ট’ও বলেন অনেকে। সেই মামলায় এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তা মঞ্জুর হয়। খালেদা আদালত থেকে বেরতে তাঁর সমর্থকরা উল্লাস প্রকাশ করে সরকার-বিরোধী স্লোগান দেন। এছাড়া আটটি লুঠপাট, হামলার মামলায়ও তাঁকে জামিন দেয় আদালত। হাসিনার পদত্যাগ ও নতুন করে নির্বাচনের দাবিতে বিরোধীদের ডাকে দেশব্যাপী রাস্তা, সড়ক, রেল ও নদী পরিবহণ অবরোধ চলাকালে ঢাকায় বাস, ট্রাকে বোমা ছোঁড়া হয়েছিল। ১২০ জনের বেশি নিহত হয়েছিলেন। পুলিশও পাল্টা গুলি চালিয়েছিল। এ ঘটনায় খালেদা ও তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ ওঠে। ১০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এছাড়া কয়লা খনি সংক্রান্ত দুর্নীতি মামলাতেও এদিন হাজিরা দেন খালেদা। তাঁর দাবি, সব সাজানো মামলা। উদ্দেশ্য, তাঁকে রাজনীতি থেকে দূরে রাখা। খালেদার বিরুদ্ধে মোট ৩০টি মামলা ঝুলছে। গত মাসে তাঁর বড় ছেলে তারেক রহমানকে বেআইনি আর্থিক মামলায় দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।    

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget