এক্সপ্লোর

কুলভূষণ ইস্যু: পাক ডেপুটি হাই কমিশনারকে তলব, বিদেশ সচিবের সঙ্গে দেখা করবেন হাই কমিশনার

নয়াদিল্লি ও ইসলামাবাদ: কুলভূষণ যাদব নির্দোষ। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ভারতে নিযুক্ত পাক ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দার শাহকে তলব করে এমনই জানাল বিদেশমন্ত্রক। নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণের সঙ্গে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের দেখা করতে দেওয়ার দাবিও জানিয়েছে বিদেশমন্ত্রক। অন্যদিকে, আজ পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার গৌতম বাম্বাওয়ালে সে দেশের বিদেশ সচিব তেহমিনা জাঞ্জুয়ার সঙ্গে দেখা করে কুলভূষণের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই বৈঠক পিছিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

চরবৃত্তি ও অন্তর্ঘাতের অভিযোগে কুলভূষণের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে পাকিস্তানের সামরিক আদালত। এখনও পর্যন্ত ১৪ বার কুলভূষণের সঙ্গে দূতাবাসের আধিকারিকদের দেখা করতে দেওয়ার দাবি জানিয়েছে ভারত। কিন্তু এখনও পর্যন্ত এই আর্জিতে সাড়া দেয়নি পাকিস্তান। সেই কারণেই শাহকে তলব করে বিদেশমন্ত্রক। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে কুলভূষণকে দেখা করতে না দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পাকিস্তান। দু দেশের মধ্যে বন্দিদের সঙ্গে দূতাবাসের আধিকারিকদের দেখা করতে দেওয়ার চুক্তি আছে। তা সত্ত্বেও কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না দূতাবাসের আধিকারিকদের।

মঙ্গলবারই পাকিস্তান অভিযোগ করেছে, চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে এক অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে নেপালে নিয়ে গিয়ে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। কুলভূষণের মুক্তি নিশ্চিত করার জন্য তাঁকে ব্যবহার করতে চাইছে ভারত। এরপরেই আজ পাক ডেপুটি হাই কমিশনারকে তলব করে বিদেশমন্ত্রক। চাপ বাড়ানোর জন্য পাক বিদেশ সচিবের সঙ্গে দেখা করবেন হাই কমিশনার।

এর আগে এ মাসের ১৪ তারিখ পাক বিদেশ সচিবের সঙ্গে দেখা করেছিলেন গৌতম। কুলভূষণের সাজার বিরুদ্ধে আবেদন করার জন্য তিনি সামরিক আদালতের রায়ের প্রামাণ্য প্রতিলিপি চেয়েছেন। কিন্তু তারপরেও ভারতের আর্জিতে সাড়া দেয়নি পাকিস্তান। উল্টে পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়ে দিয়েছেন, ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে কুলভূষণকে দেখা করতে দেওয়া হবে না। তবে কুলভূষণ ইস্যুতে পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে যাচ্ছে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget