এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

প্রত্যর্পণ মামলায় জামিন পেলেন, নির্দোষ প্রমাণে যথেষ্ট তথ্য আছে, বললেন মাল্য

লন্ডন: জামিন পেলেন ভারতে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকা নেওয়া ঋণ পরিশোধ না করে চুপিসাড়ে ব্রিটেনে চলে যাওয়া বিজয় মাল্য। দীর্ঘদিন ধরে সেখানেই তিনি রয়েছেন বহাল তবিয়তে। মঙ্গলবার তিনি হাজির হন ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রটের আদালতে, তাঁকে প্রত্যর্পণের দাবিতে পেশ হওয়া পর পিটিশনের শুনানিতে। ৪ ডিসেম্বর পর্যন্ত তাঁকে জামিন মঞ্জুর করেন চিফ ম্যাজিস্ট্রেট এম্মা লুইস আরবার্থনট। জামিন পাওয়ার আগে মাল্য বলেন, কোনও আদালতকে এড়িয়ে যাইনি। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য যথেষ্ট নথি, প্রমাণ আছে আমার হাতে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৬ জুলাই। সরকারপক্ষকে তাঁর বিরুদ্ধে তোলা জালিয়াতির অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ৬১ বছরের মাল্য, যিনি নিজের অধুনালুপ্ত কিংফিশার এয়ারলাইন্সের জন্য বিপুল পরিমাণ ব্যাঙ্কঋণ নিয়ে মিটিয়ে দেননি বলে অভিযোগ। এদিন তিনি বলেন, আমার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করছি, ভবিষ্যতেও করব। আমি যা বলি, তাকেই বিকৃত করা হয়। তাই মিডিয়াকে কিছু বলি না। কিন্তু পর্যাপ্ত তথ্যপ্রমাণ আছে, সেগুলিই বলবে। তিনি ব্য়াঙ্কঋণ অন্য খাতে খরচ করেছেন, এই দাবিও উড়িয়ে দেন তিনি। বলেন, আপনি ১০০ কোটি পাউন্ডের স্বপ্ন দেখতেই পারেন। কিন্তু প্রমাণ, তথ্য ছাড়া কিছুই প্রমাণ করতে পারবেন না। কয়েকদিন আগেই ভারত-দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখতে মাঠে হাজির হলে তাঁকে চোর, চোর বিদ্রূপ শুনতে হয়। মাল্যর দাবি, কিছু মাতাল তাঁকে কটূক্তি করে। ক্ষুব্ধ মালিয়া বলেন, ভারতকে ক্রিকেট ম্যাচে উত্সাহ দিতে মাঠে গেলে মিডিয়া ঝাঁপিয়ে পড়ে। তাই কিছু না বলাই ভাল! পরের শুনানির দিন মিডিয়াকে আদালতে হাজির থাকতে না দেওয়ার আবেদন করেন। গত সপ্তাহে বিরাট কোহলিদের পার্টিতেও গিয়েছিলেন তিনি। তাঁকে দেখে বিতর্ক এড়াতে পার্টি ছেড়ে বেরিয়ে যান ভারতীয় ক্রিকেটাররা। ২০১৬-র মার্চ থেকে ব্রিটেনে রয়েছেন মাল্য। তাঁর বিরুদ্ধে জারি হওয়া প্রত্যর্পণের ওয়ারেন্ট কার্যকর করে তাঁকে গ্রেফতার করে স্কটল্য়ান্ড ইয়ার্ড। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সাড়ে ৬ লক্ষ পাউন্ড মূল্যের জামিন বন্ড পেশ করে শর্তসাপেক্ষে জামিন পান। তবে তাঁকে প্রতিশ্রুুতি দিতে হয়, প্রত্যর্পণ প্রক্রিয়ার যাবতীয় শর্ত মানবেন। যেমন, পাসপোর্ট জমা দিতে হবে, তাঁর কাছে কোনওরকম ভ্রমণসংক্রান্ত নথি থাকবে না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
Mamata Refuses to Resign : মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
TMC Ratna Chatterjee: 'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
Mamata Refuses to Resign : মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
TMC Ratna Chatterjee: 'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Mamata Banerjee: 'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
IndiGo Flight Fire: IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Embed widget