এক্সপ্লোর
প্রধানমন্ত্রী করার দাবিতে পাকিস্তানের পতাকা নিয়ে সেলফোন টাওয়ারে ‘মানসিক ভারসাম্যহীন’, নামল ইমরানের গলা নকল করে কৌতূকশিল্পী কথা বলার পর

ইসলামাবাদ: শনিবার ইসলামাবাদের ব্লু এলাকায় পাকিস্তানের পতাকা হাতে নিয়ে সেলফোন টাওয়ারের মাথায় উঠে তাকে দেশের প্রধানমন্ত্রী করার দাবিতে শোরগোল বাঁধিয়ে দেয় এক ব্যক্তি। মহম্মদ আব্বাস নামে শনাক্ত করা হয়েছে তাকে। লোকটি মানসিক ভাবে স্থিতিশীল নয় বলে মনে করা হচ্ছে। তাকে নীচে নামাতে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ, উদ্ধারকারী এজেন্সিগুলির লোকজন। কিন্তু তাদের আবেদন, নিবেদনে কাজ হয়নি। তাদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে সে জানিয়ে দেয়, তাকে দেশের প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি দিতে হবে বা কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী ইমরান খানকে ডেকে আনতে হবে তার সঙ্গে কথা বলানোর জন্য। এমন আশ্বাস পেলেই সে নীচে নামবে। পুলিশ, উদ্ধারকারী দলের লোকজনরা জানিয়েছেন, ‘যাবতীয় ঋণ মিটিয়ে দিয়ে দেশকে আর্থিক সঙ্কট থেকে মুক্ত করতেই’ তাকে প্রধানমন্ত্রী করতে হবে বলে জানায় আব্বাস। কিন্তু আলোচনা, কথাবার্তা, পুলিশের প্রতিশ্রুতির পরও সে নেমে আসতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত প্রশাসনের লোকজন সাফাকাত আলি নামে এক কৌতূক শিল্পীকে ডেকে আনেন, যিনি ইমরানের কণ্ঠস্বর নকল করতে পারেন। সাফাকাত পাক প্রধানমন্ত্রীর গলার আওয়াজ নকল করে প্রায় ৫ মিনিট আব্বাসের সঙ্গে কথা বলেন। আব্বাসের ধারণা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গেই কথা হল তার। শেষ পর্যন্ত সে নীচে নেমে আসে। তাকে হেফাজতে নিয়ে স্থানীয় থানায় পাঠায় পুলিশ।
Before You Go
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















