এক্সপ্লোর

আমেরিকায় বান্ধবীর দেহ ফ্রিজে পুরে দিল 'প্রেমিক', গ্রেফতার

ওহিও: আমেরিকার ওহিওতে মৃত বান্ধবীর দেহ মাসের পর মাস ফ্রিজে পুরে রেখে দিল এক ব্যক্তি। আর এক মহিলার সঙ্গে বসবাস করতে শুরু করে সে, সেই মহিলা আবার থাকত অভিযুক্তর মৃত বান্ধবীর পরিচয়ে। মৃতের বাড়িতে তাঁর পরিচয়ে থাকত, তাঁর ক্রেডিট কার্ডই ব্যবহার করত, তাঁর কুকুরের দেখভালও করত। স্থানীয় ইয়াংস্টাউন এলাকার কাছে একটি বাড়িতে উদ্ধার হয়েছে মৃত শ্যানন গ্রেভসের দেহ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত আর্তুরো নোভোয়া ও তার নতুন বান্ধবী ক্যাটরিনা লেটনকে। ধৃতদের বিরুদ্ধে মৃতদেহ নিগ্রহ বা কর্পস অ্যাবিউজের অভিযোগ আনা হয়েছে। শ্যানন গ্রেভসকে শেষ দেখা যায় ফেব্রুয়ারি মাসে। জুন মাসে তাঁর পরিবার পুলিশে রিপোর্ট করে। তাঁর বোন বলেন, শ্যানন মাঝে মধ্যেই পরিবারকে না জানিয়ে দীর্ঘদিন নিখোঁজ থাকতেন। তাই প্রথমে এ নিয়ে কিছু মনে হয়নি তাঁদের। কিন্তু নিজের গাড়ি, কুকুর আর ফোন রেখে যাওয়ায় তাঁদের সন্দেহ হয়। শ্যানন যে নিখোঁজ তা পুলিশ নিশ্চিত হওয়ার আগেই তাঁর বয়ফ্রেন্ড আর্তুরো নোভোয়া ক্যাটরিনা লেটনের সঙ্গে থাকতে শুরু করেন। শ্যাননের বাড়িতেই থাকতেন তাঁরা, ক্যাটরিনা ব্যবহার করতেন তাঁর গাড়ি, ফোন ও ক্রেডিট কার্ড। যত্ন নিতেন তাঁর কুকুরেরও। এর মধ্যে নোভোয়া এক বন্ধুর কাছে নিজের ফ্রিজটি রেখে আসেন। কিন্তু এক সপ্তাহ সেটি টানা বন্ধ রাখায় বন্ধুর সন্দেহ হয়। ফ্রিজ খুলে মৃতদেহ দেখতে পান তিনি, খবর দেন পুলিশে।

সেরা শিরোনাম

Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget