এক্সপ্লোর

'বাজে লোক 'তকমা, চিন বাধা দিলেও আমেরিকা বলল, বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করা উচিত মাসুদকে

ওয়াশিংটন: গত সপ্তাহে চিন মৌলানা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণার প্রয়াস ফের ভেস্তে দেওয়ার পর জয়েশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতাকে 'বাজে লোক' তকমা দিল আমেরিকা। পাকিস্তানে আশ্রয়প্রাপ্ত পঠানকোট সন্ত্রাসের মাথা মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা উচিত বলে অভিমত জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র হিথার নওরেট। মাসুদের তৈরি জয়েশ ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ সংগঠনের তালিকায় উঠেছে। এবার খোদ মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের সমর্থনপুষ্ট প্রস্তাবটি আটকে দিয়ে চিন সওয়াল করে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষেদের আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির সদস্যদের মধ্যে এ ব্যাপারে ঐকমত্য হয়নি। এ ব্যাপারেই মার্কিন মুখপাত্রটি সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা অবশ্যই ওকে বাজে লোক বলে মনে করি। ওকে আমরা নিষেধাজ্ঞা তালিকায় ফেলতে চাই। ওকে বা ওর গোষ্ঠীকে তালিকায় ঢোকানোর ব্যাপারে কমিটিতে কিছু কথাবার্তা চলছে। তবে সেই তালিকাটি রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুসারে গোপন রাখতে হয়। তাই দুর্ভাগ্যবশতঃ সেই আলোচনা সম্পর্কে কিছু বলতে পারছি না। আমি বলব, আপনারা চিন সরকারের কাছে ব্যাখ্যা চান, কেন ওরা ওভাবে ভোট দিল। আমরা মার্কিন আইনে ওর সংগঠনকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে মনে করি। চিন নিরাপত্তা পরিষদের ভেটো দেওয়ার ক্ষমতার অধিকারী স্থায়ী সদস্য। বারবার তারা পরিষদের আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটিতে মাসুদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর উদ্যোগে বাধা দিচ্ছে। ফেব্রুয়ারিতে একবার বাধা দেওয়ার পর গত আগস্টে মাসুদকে রাষ্ট্রপুঞ্জে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাবে টেকনিক্যাল আপত্তির মেয়াদ তিন মাস বাড়িয়ে দিয়েছিল চিন। নিষেধাজ্ঞা তালিকায় নাম উঠলে মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে, ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধও চাপবে তার ওপর। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে বাকি সবাই মাসুদকে নিষিদ্ধ করার পক্ষে থাকলেও একমাত্র চিনই লাগাতার তাতে বাধা দিচ্ছে।

সেরা শিরোনাম

Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
Poland Shootout: গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget