এক্সপ্লোর

তিনবার সূর্যোদয়-সূর্যাস্ত, বৃহস্পতির চার গুণ বড় গ্রহ আবিষ্কৃত

ওয়াশিংটন: পৃথিবী থেকে ৩৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত এক নতুন গ্রহের খোঁজ পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। এই গ্রহের আয়তন আমাদের সৌরজগতের সবচেয়ে বড় সদস্য বৃহস্পতির চার গুণ বড়। গ্রহটির বয়স অন্তত ১ কোটি ৬০ লক্ষ বছর। এটিই এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে কমবয়সি গ্রহ। গ্রহটি তিনটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে। ফলে দিনে তিনবার করে ‘সূর্যোদয়’ ও ‘সূর্যাস্ত’ হয় এই গ্রহে।   মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গ্রহটির খোঁজ পেয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড্যানিয়েল অ্যাপাই বলেছেন, সদ্য আবিষ্কৃত গ্রহটির নাম দেওয়া হয়েছে এইচডি ১৩১৩৯৯ এবি। গ্রহটির আয়তনের মতোই ওজনও বৃহস্পতির চার গুণ বেশি। এই গ্রহের তাপমাত্রা ৫৮০ ডিগ্রি সেলসিয়াস। সরাসরি যে কয়েকটি গ্রহের ছবি দেখা গিয়েছে, তার মধ্যে এই ধরনের গ্রহ আর একটিও নেই।   গবেষক দলের নবীন সদস্য কেভিন ওয়াগনার বলেছেন, গ্রহটিতে সারা বছরই তিনটি নক্ষত্রকে একসঙ্গে দেখা যায়। এই অংশে এক বছর হল পৃথিবীর হিসেবে ৫৫০ বছর। এক দিন পৃথিবীর ১৪০ দিনের সমান। তিনটি নক্ষত্রের মধ্যে মাঝেরটি সবচেয়ে বড় এবং পাশের দুটি ছোট। সেই ছোট নক্ষত্রদুটি সবসময় বড় নক্ষত্রটির থেকে দূরে সরে যেতে থাকে। ফলে তাদের আলাদা সময়ে উদয় ও অস্ত হয়।   ইউরোপিয়ান সাদার্ন অবজার্ভেটরি সংস্থা কিছুদিন আগে চিলিতে একটি বিশাল টেলিস্কোপ বসিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রহ-নক্ষত্রের খোঁজ চলছে। সেই অনুসন্ধানেই এইচডি ১৩১৩৯৯ এবি-র খোঁজ মিলেছে। জার্নাল সায়েন্সে এই গবেষণার ফল প্রকাশ করা হয়েছে।

সেরা শিরোনাম

US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget