এক্সপ্লোর

ভারতকে মিস করছেন? সেখানে মিস করার মতো কিছু নেই: বিজয় মাল্য

সিলভারস্টোন, ইংল্যান্ড:  ন হাজার কোটি টাকার ঋণ খেলাপের জন্যে লিকার ব্যারন বিজয় মাল্য ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির মোস্ট ওয়ান্টেড তালিকার সবচেয়ে ওপরে থাকলেও, তিনি বহাল তবিয়তেই রয়েছেন ব্রিটেনে তার প্রমাণ একাধিকবার পাওয়া গেছে। সম্প্রতিই তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনি ভারতকে মিস করছেন কি না, বা বছরে একবারের জন্যেও ভারতে ফিরে আসার তাঁর কোনও পরিকল্পনা রয়েছে কি না? লিকার ব্যারন এবং ফর্মুলা ওয়ান দলের মালিক মাল্যর সপ্রতিভ জবাব, সেখানে মিস করার মতো কিছুই নেই। ভারতে ফেরার তাঁর কোনও ইচ্ছাও নেই। ভারতের ১৭টি ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়ে পরিশোধ না করে ২০১৬ সালের মার্চে ব্রিটেনে পালিয়ে যান মাল্য। এরপর এই বছর ফেব্রুয়ারিতেই ভারত সরকারের তরফে ব্রিটেনের কাছে আবেদনপত্র পাঠানো হয়। ব্রিটিশ হাইকমিশনকে পাঠানো অনুরোধপত্রে বলা হয় যেন পলাতক শিল্পপতি বিজয় মাল্যকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেন তারা। সেই আবেদনপত্রে একথাও উল্লেখ করা হয় ভারতে তাঁর বিরুদ্ধে আর্থিক কারচুপি ও ঋণ খেলাপের মামলা চলছে। মাল্যকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর জামিন হয়ে যায়। আপাতত ব্রিটেনের আদালতে  তাঁর বিরুদ্ধে হাইপ্রোফাইল প্রত্যর্পণ মামলার শুনানি চলছে। কিন্তু সেই মামলা নিয়ে আদও চিন্তিত নন মাল্য। বরং তিনি তাঁর ফর্মুলা ওয়ান টিম নিয়ে কথা বলতে, ভাবতে, বেশি আগ্রহী। প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও, এবং আদালতে হাজিরা দিতে হলেও, তিনি ব্রিটেনে বিলাসবহুল জীবনই যাপন করছেন। তাঁকে হালেই রয়্যাল অ্যাস্কটে ঘোড় দৌড়ের মাঠে দেখা গেছে, উইম্বেলডন টেনিস চ্যাম্পিয়নশিপ বা ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি, কোনও কিছুই বাদ যায়নি তাঁর রোজকার রুটিন থেকে। এরপরই বুধবার তাঁকে দেখা গিয়েছে লন্ডনে ফর্মুলা ওয়ানের প্রচারে গলা ফাটাতে। সেখানেই তাঁকে সংসবাদসংস্থা রয়টার্সের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয় তিনি ভারতে তাঁর পরিবারকে মিস করেন? মাল্যর জবাব তাঁর পরিবারের সদস্যরা বেশিরভাগই ইংল্যান্ড বা মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকেন। সত্ ভাইবোনেরা সবাই ব্রিটেনের বাসিন্দা। তাই পরিবারকে মিস করার কোনও কারণ নেই তাঁর। মাল্যর দাবি, তিনি কোনও অন্যায় করেননি। ব্রিটেন তাঁর দ্বিতীয় বাড়ি। তাই তিনি নিশ্চিন্তে আছেন এখানে তাঁর মামলার শুনানি চলছে, কারণ এখানকার নিরপেক্ষ আদালত থেকে তিনি সঠিক বিচারেরই আশা রাখেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget