এক্সপ্লোর

‘ভারতীয় চরে’র সন্ধানে নিখোঁজ হয়েছিলেন, ২ বছর পর পাওয়া গেল পাকিস্তানি সাংবাদিককে

ইসলামাবাদ: নিখোঁজ হন ২০১৫-র অগাস্টে, লাহোর থেকে। ২ বছর পর আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছ থেকে উদ্ধার হলেন ২৫ বছরের পাক সাংবাদিক জিনাত শাহজাদি। হামিদ আনসারি নামে পাকিস্তানে নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে নেমেছিলেন তিনি। জিনাতের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, পাকিস্তানেরই কোনও গুপ্তচর সংস্থা অপহরণ করেছিল তাঁকে। তাঁর উদ্ধারে বড় ভূমিকা নেন বালোচিস্তান ও খাইবার পাখতুনওয়ালার গাঁওবুড়োরা। পাকিস্তানে হারিয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধানে রত থাকতেন ফ্রিল্যান্স সাংবাদিক জিনাত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর আলাপ হয় পাকিস্তানে নিখোঁজ ভারতীয় নাগরিক হামিদ আনসারির না ফৌজিয়া আনসারির সঙ্গে। ২০১২-র নভেম্বরে কাজের নাম করে আফগানিস্তানে চলে যান হামিদ। পরে তাঁর পরিবার জানতে পারে, কোনও পাক মহিলার প্রেমে পড়ে আফগানিস্তান থেকে পাকিস্তান গিয়েছেন তিনি। তারপর থেকেই হামিদ নিখোঁজ। হামিদের মায়ের হয়ে পাকিস্তানি সুপ্রিম কোর্টের মানবাধিকার সেলে তাঁর সন্ধান চেয়ে আবেদন করেন জিনাত। মূলত তাঁর চাপেই এ ব্যাপারে সরকারি তদন্ত শুরু হয়। শেষমেষ পাক গোয়েন্দা সংস্থাগুলি স্বীকার করে, হামিদ তাদের আওতায় রয়েছেন। জিনাতের পরিবারের অভিযোগ, হামিদের ব্যাপারে বেশি খোঁজখবর করার জন্যই তাঁকেও একবার জোর করে তুলে নিয়ে যায় সে দেশের গোয়েন্দা সংস্থাগুলি। ৪ ঘণ্টা আটকে রেখে হামিদের ব্যাপারে জেরা করে। ২০১৫-য় ‘চরবৃত্তি’র দায়ে হামিদকে ৩ বছর কারাদণ্ড দেয় পাকিস্তানের এক সেনা আদালত। সে বছরই নিখোঁজ হন জিনাত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
Iran on Netanyahu: 'যদি বেঁচে থাকেন...', নেতানিয়াহুকে 'ধাওয়া করে হত্যা' করার অঙ্গীকার ইরানের
'যদি বেঁচে থাকেন...', নেতানিয়াহুকে 'ধাওয়া করে হত্যা' করার অঙ্গীকার ইরানের
US Israel strikes on Iran: এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা !
এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা !
US Israel strikes on Iran: এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের
এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Embed widget