এক্সপ্লোর

রূপের ফাঁদ পেতে ক্লাব থেকে দুই ব্যক্তিকে অপহরণ, গ্রেফতার মডেল

বোগোটা: জোড়া অপহরণের ঘটনায় গ্রেফতার এক নজরকাড়া মডেল তথা টেলিভিশন সঞ্চালিকা। কলম্বিয়ার অপহরণ মোকাবিলায় বিশেষ পুলিশ বাহিনীও জনপ্রিয় টেলিভিশন সঞ্চালিকা পাউলিনা কারিনা দিয়াজ ও লা ব্রুজা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, নিজের রূপের টানে অপহৃতদের ফাঁদে ফেলেছিলেন ওই অভিনেত্রী। ২০১১-র ওই ব্ল্যাকমেলিং ও অপহরণের ঘটনার তদন্তে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। কলম্বিয়া পুলিশ সূত্রে খবর, ছয় বছর আগে ব্যবসায়ী হুগো লোপেজ মোনকায়ো এবং আইনজীবী মিল্টন কারো ভিল্লেমিলকে অপহরণের যোগ ছিল দিয়াজ ও তাঁর সঙ্গীর। কালির একটি ক্লাব থেকে ওই দুই ব্যক্তিকে বের করে আনতে সাহায্য করেছিলেন দিয়াজ ও তাঁর সঙ্গী। এরপর অপহরণকারীরা প্রচুর অর্থ মুক্তিপণ হিসেবে দাবি করে। অপহৃতদের এখনও পর্যন্ত সন্ধান মেলেনি। পুলিশ সূত্রে খবর, রূপের ফাঁদ পেতে দিয়াজ ওই বারে একটি অনুষ্ঠান চলাকালে ওই দুজনকে প্রলুব্ধ করে একটি ঘরে নিয়ে যান। সেখানে তাদের আটকে ফেলা হয়। উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই দুজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাদের ২৩ বছরের কারাদণ্ড হয়েছে। ২৭ বছরের মডেল দিয়াজ মডেলিংয়ের পাশাপাশি একটি টেলিভিশন চ্যানেলের ক্রীড়া অনুষ্ঠানের সঞ্চালিকাও। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিজের জনপ্রিয়তা বাড়াতে বিনা পারিশ্রমিকে ওই অনুষ্ঠান সঞ্চালনা করতে দিয়াজ।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget