এক্সপ্লোর
পিডিপি-বিজেপি রফা 'কৌশলগত ভুল', জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের জমি ছেড়ে দিয়েছেন মোদী, তোপ রাহুলের

ওয়াশিংটন: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দাপিয়ে বেড়ানোর সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন রাহুল গাঁধী। বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সভায় কংগ্রেস সহ সভাপতি জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র সঙ্গে মোদীর রাজনৈতিক আঁতাত গঠনের সিদ্ধান্তকে কৌশলগত ভুল বলেন তিনি। রাহুল বলেন, পিডিপি কাশ্মীরী যুবসমাজকে রাজনৈতিক প্রক্রিয়ায় সামিল করানোর হাতিয়ার ছিল। কিন্তু, নরেন্দ্র মোদী পিডিপি, বিজেপি-র জোট গঠন করতেই তরুণদের রাজনৈতিক প্রক্রিয়ায় টেনে আনার সেই হাতিয়ার নষ্ট হয়ে গেল। যেদিন তিনি পিডিপি-কে সঙ্গী করলেন, কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সামনে বিরাট জমি উন্মুক্ত হয়ে গেল। তারা ঢুকে পড়ল, ব্যাপক মাত্রায় হিংসা বেড়ে গেল। রাহুলের দাবি, জম্মু ও কাশ্মীরের গোয়েন্দা সংস্থার লোকজনও তাঁকে বলেছেন, পিডিপি-র একটা বড় অংশ আচমকা সন্ত্রাসবাদীদের দলে ভিড়েছে। রাহুল বলেন, একটু রাজনৈতিক ফায়দা তুলতে এমন কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হলে দেশের মারাত্মক ক্ষতি হয়। এখন জম্মু ও কাশ্মীরের জমি শুধু পাকিস্তানিদের কাছেই নয়, এলাকার অন্য শক্তিগুলির কাছেও উন্মুক্ত। ভারতের ওপর এর বিরাট, কৌশলগত প্রভাব পড়বে। পরিস্থিতির উন্নতির লক্ষ্যে মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ৯ বছর পর্দার আড়ালে থেকে তাঁর সঙ্গে কাজ করেছিলেন বলে জানিয়ে রাহুল বলেন, এর ফল সবাই দেখেছেন। কাশ্মীরে সর্বকালের মধ্যে হিংসার মাত্রা সবচেয়ে কমে এসেছিল, চাঙ্গা হয়েছিল পর্যটন।
Before You Go
Mahalaya Event in Kolkata | "প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক





















