এক্সপ্লোর

বিপদের দিনে পাশে থাকার জন্য আমেরিকাকে ধন্যবাদ: মোদী

ওয়াশিংটন: কখনও স্মৃতিচারণা, কখনও বিপদের দিনে পাশে থাকার জন্য ধন্যবাদ। কখনও আবার নিজের সরকারের লক্ষ্য স্পষ্ট করে দেওয়া। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এরকমই নানাবিধ ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ২০০২-এর গুজরাত হিংসায় অসংখ্য মানুষের মৃত্যুর পর তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা মঞ্জুর করেনি আমেরিকা। ১৪ বছর পর সেই মোদীই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন। মার্কিন জনপ্রতিনিধিদের সামনে বললেন, প্রত্যেকের মৌলিক অধিকার রক্ষা করাই তাঁর সরকারের কর্তব্য। গুজরাত হিংসার পর তার ভিসার আবেদন নামঞ্জুর করে দিয়েছিল আমেরিকা। কিন্তু, তার আগেই যে মার্কিন মুলুক ঘুরে দেখেছিলেন তিনি, এদিন ভাষণে সেই স্মৃতিচারণাও করেন মোদী। বলেন, কেন্দ্রের দায়িত্ব নেওয়ার অনেক আগেই আমি মার্কিন মুলুকের ২৯টি স্টেটে ঘুরে গিয়েছিলাম। সেই স্মৃতি আজও রয়েছে। মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়রা বরাবরই দু’দেশের মধ্যে সম্পর্কের সেতু গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তার অন্যতম প্রমাণ মিলেছে ২০০৮-এর ইন্দো-মার্কিন পরামণু চুক্তির সময়। এদিন তাদের অবদানেরও ভূয়সী প্রশংসা শোনা যায় মোদীর গলায়। বলেন, দু দেশের মধ্যে সেতুবন্ধনের কাজ করেছে এদেশে বসবাসকারী প্রায় ৩০ লক্ষ ভারতীয়-মার্কিন নাগরিক। আজ তাঁদের মধ্যেই রয়েছে সেরা সিইও, শিক্ষাবিদ, মহাকাশচারী, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, চিকিৎসক, এমনকী স্পেলিং-বি চ্যাম্পিয়ন। ২০০৮-এ মুম্বই হামলায় সময় ভারতের পাশে দাঁড়ানোর জন্য আমেরিকাকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী মোদী। বারাক ওবামা যুগের অবসানের পর আর কয়েক মাস বাদেই নতুন প্রেসিডেন্ট পাবে আমেরিকা। হিলারি ক্লিন্টন, না ডোনাল্ড ট্রাম্প-- হোয়াইট হাউসের নতুন বাসিন্দা কে হবেন? তাঁর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কীরকম হবে? সেসব মাথায় রেখেও কি আগামীর বার্তা দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী?

সেরা শিরোনাম

US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
US Strikes Iran: ফের যুদ্ধ শুরু হয়ে গেল? তীব্র বিস্ফোরণ ইরানে, হামলা চালাল আমেরিকা, ড্রোন-মিসাইল ছুটছে কুয়েত ও বাহরাইনের আকাশেও
ফের যুদ্ধ শুরু হয়ে গেল? তীব্র বিস্ফোরণ ইরানে, হামলা চালাল আমেরিকা, ড্রোন-মিসাইল ছুটছে কুয়েত ও বাহরাইনের আকাশেও
Pakistan News: শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গিরা, পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও? ভিডিও ভাইরাল
শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গিরা, পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও? ভিডিও ভাইরাল
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…

ভিডিও

TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
Dilip Ghosh: 'পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার', কালীর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Embed widget