এক্সপ্লোর

রেড কার্পেট অভ্যর্থনা দিতে চায় আমেরিকা, প্রথম বিশ্বনেতা হিসাবে ট্রাম্পের সঙ্গে ডিনার করবেন মোদী

ওয়াশিংটন: তিনদিনের মার্কিন সফরে আজ ওয়াশিংটনে পা রাখছেন নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসে তাঁর বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তাঁকে রেড কার্পেট অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি চলছে মার্কিন প্রশাসনের। ট্রাম্প প্রশাসনের জনৈক শীর্ষকর্তা বলেন, এই সফরকে বিশেষ করে তুলতে খুবই আগ্রহী হোয়াইট হাউস। আমরা রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানাতে চাই। বস্তুত দুই নেতা হোয়াইট হাউসে নৈশভোজে মিলিত হবেন, সেখানে দুজনের কথা হবে। ট্রাম্প জমানায় এই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতার জন্য নৈশভোজের আয়োজন হচ্ছে। এটা খুবই তাত্পর্য্যপূর্ণ বলে মনে হয়। তবে ট্রাম্প, মোদীর সামনাসামনি কথাবার্তা শুরু হবে সোমবার অপরাহ্নে। কখনও শুধুই দুজনে কথা বলবেন, কখনও আবার প্রতিনিধি দলের স্তরে কথা হবে। রিসেপশনেও মুখোমুখি হবেন তাঁরা। আর সবশেষে দেখা হবে ডিনারে। সেখানেও কথা বলবেন দুজনে। মার্কিন কর্তাটি বলেন, প্রথমে সামনাসামনি একান্তে কথা হবে দুজনের। তারপর দ্বিপাক্ষিক আলোচনা। ঘন্টাখানেক চলবে বৈঠক। তারপর দুজনে প্রেস বিবৃতি দেবেন। যদিও সাংবাদিক সম্মেলন করবেন না তাঁরা। প্রেস বিবৃতির পর যাবেন ককটেল রিসেপশন। তারপর ডিনার বৈঠক। সুতরাং লম্বা সময় দুজনে কথা বলতে পারবেন। পরস্পরকে জানা বোঝা, দুটি দেশ যে ইস্যুগুলির সম্মুখীন, সেগুলি নিয়ে পরস্পরের কাছে মতামত জানারও সুযোগ পাবেন তাঁরা। আলোচনা প্রক্রিয়ায় আমেরিকার তরফে থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার, বিদেশসচিব রেক্স টিলারসন, প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিস, বাণিজ্যসচিব উইলবার রস, ট্রেজারি সচিবও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vietnam Boat Tragedy: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
Space Mirror: আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget