এক্সপ্লোর

৭ জুন আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভাষণ দেবেন মার্কিন কংগ্রেসে

নয়াদিল্লি: ফের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭ ও ৮ জুন ওয়াশিংটনে থাকবেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণেই দু দিনের এই সফরে যাচ্ছেন মোদী। ওবামার সঙ্গে বৈঠক ছাড়াও তিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। রবিবার ইরান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর ৪ জুন কাতারে যাবেন তিনি। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র সফর। ওবামা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার পল রায়ানও মোদীকে আমন্ত্রণ জানান। ওবামার সঙ্গে তাঁর বৈঠকে অর্থনীতি, পরিবেশ, প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়ে দু দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। মোদীর আগে মনমোহন সিংহ, অটল বিহারী বাজপেয়ী, পি ভি নরসিংহ রাও এবং রাজীব গাঁধী মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। মার্কিন কংগ্রেস বরাবরই ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এসেছে। সেই কারণেই মার্কিন কংগ্রেসের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চাইছেন। মোদীর এই সফরের বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আর্নেস্ট বলেছেন, ৭ জুন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ওবামা। ২০১৫ সালের জানুয়ারিতে ভারত সফরে গিয়ে মোদীর সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা ও জ্বালানির বিষয়ে আলোচনা করেছিলেন ওবামা। এবারের বৈঠকে সেই বিষয়গুলি নিয়ে ফের আলোচনা হবে। অর্থনৈতিক উন্নতি এবং জলবায়ু পরিবর্তন নিয়েও তাঁদের আলোচনা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget