এক্সপ্লোর

চাঁদের মেরু-অঞ্চলে বরফের অস্তিত্বের হদিস পেল নাসার লুনার অর্বিটার

ওয়াশিংটন: চাঁদের দক্ষিণ মেরুর কাছে যে জ্বালামুখী রয়েছে, তাতে বেশ কিছু উজ্জ্বল বস্তুর অস্তিত্ব খুঁজে পেয়েছে প্রদক্ষিণকারী নাসার মহাকাশযান। যা দেখে বিজ্ঞানীদের অনুমান, সেখানে হিম বা তুষার জমে থাকতে পারে। চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রার হেরফেরের সঙ্গে চাঁদের পৃষ্ঠ থেকে কতটা আলো বিচ্ছুরিত হয় তার পর্যালোচনা ও বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই ধারনা তৈরি করেছেন।

সম্প্রতি, বিজ্ঞানসম্বন্ধীয় ইকারাস পত্রিকার প্রধান লেখিকা এলিজাবেথ ফিশার জানান, চাঁদের কুমেরু অঞ্চলের নিকটবর্তী যে জায়গাগুলি সবচেয়ে উজ্জ্বল, সেগুলিইঅ আবার সবচেয়ে ঠান্ডাও বটে। তিনি বলেন, এতটা পরিমাণ ঠান্ডা সচরাচর চন্দ্রপৃষ্ঠে আশা করা যায় না। ফলে, হতে পারে সেখানে হিম বা তুষার রয়েছে।

নাসার লুনার অর্বিটারের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীদের মনে এই ধারনা তৈরি হয়েছে যে, বরফের স্তরটি অত্যন্ত পাতলা এবং তা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটেয়ে রয়েছে। বিজ্ঞানীদের মতে, ওই বরফের সঙ্গে মাটি, ধূলিকণা ও ছোট পাথরও মিশে থাকতে পারে।

গবেষকদের দাবি, পুকুর বা জলাশয়ে জল জমে যেমনটা হয়, চন্দ্রপৃষ্ঠে দৃশ্য হিম বা তুষার তেমনটা নয়। অনেকটা, পাথরের ওপর হাল্কা বরফ জমাট বাঁধলে যেমনটা দেখায়, এক্ষেত্রেও তাই।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদের বুকে অনেক ‘কোল্ড ট্র্যাপ’ রয়েছে। সাধারণত, এগুলি হল সেই চিরস্থায়ী অন্ধকারে ঘেরা জায়গা, যেখানে কোনওভাবেই সূর্যের আলো পৌঁছয় না।

সাধারণত, এই জায়গাগুলি জ্বালামুখীর পাদদেশে অথবা ভিতরের দেওয়ালে অবস্থিত। এখানকার তাপমাত্রা হীমাঙ্কের ১৬৩ ডিগ্রি সেলসিয়াস নীচে ঘোরাফেরা করে। এই পরিবেশে ‘ওয়াটার আইস’ বা জল থেকে তৈরি বরফ কয়েক কোটি বছর থাকতে পারে। যদিও, চাঁদের উত্তর মেরুতে এধরনের বরফের কোনও অস্তিত্ব মেলেনি।

চাঁদের মেরু অঞ্চলে এই বরফের ধরন ও উৎসের খোঁজ করাই নাসার লুনার রিকনিস্যান্স অর্বিটার (এলআরও)-র প্রধান দায়িত্ব। যা সে ২০০৯ সাল থেকে পালন করে চলেছে। অর্বিটারে লাগানো লুনার অর্বিটার লেসার অল্টিমিটার (লোলা)-র মাধ্যমে এই তথ্য নাসার হাতে আসছে।

সেরা শিরোনাম

Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো

ভিডিও

RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Gyanesh Kumar Row | বন্ধ থাকবে ইন্টারনেট, Delhi-এর বিভিন্ন জায়গায় জারি ১৬৩ ধারা
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget