এক্সপ্লোর

নভশ্চরদের খাবার! মহাকাশ গবেষণা কেন্দ্রে লেটুস ফলাচ্ছে নাসা

ওয়াশিংটন:  মহাকাশে ভবিষ্যতে অনেক দূরপাল্লার যাত্রার পরিকল্পনা নিচ্ছে নাসা। এরইমধ্যে রয়েছে মঙ্গলে মানুষ পাঠানো। কিন্তু সে তো অনের দিনের পথ। একজন মহাকাশচারীর এজন্য দরকার প্রয়োজনীয় খাদ্য। সেই খাদ্য তিনি যাতে নিজেই তৈরি করে নিতে পারেন সেই লক্ষ্যেই এগোচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এজন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এ লেটুস শাক চাষ করার উদ্যোগ নিয়েছে নাসা। মহাকাশে কীভাবে তাজা খাবার তৈরি করা যায়, তা শিখতেই এই পরীক্ষামূলক উদ্যোগ। পৃথিবীতে কৃষকরা যেভাবে সবুজ সব্জি চাষ করেন ঠিক সেভাবেই আইএসএস-এ থাকা নভশ্চররা লাল লেটুস শাক ফলানোর উদ্যোগ নিয়েছেন।পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতে আইএসএস-এ ফলন হবে লেটুসের। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে এই নিয়ে তৃতীয়বার গাছের চাষ হচ্ছে। নাসা সূত্রে এ খবর জানানো হয়েছে। নাসা-র মহাকাশচারী শ্যেন কিম্বোরো এই ভেজ-৩ এক্সপিরিমেন্ট শুরু করেছেন। পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা গবেষণাগারে নতুন ক্রু সদস্য হিসেবে এই দায়িত্ব নিয়ে গিয়েছেন কিম্বারো। মহাকাশে তাজা শষ্য চাষের পদ্ধতি সম্পর্কে জানতেই এই গবেষণা। কিম্বারো আইএসএস-এ লেটুস ফলানোর কাজ করছেন। আর ফ্লোরিডায় নাসার কেনেডি মহাকাশ কেন্দ্রের এক্সপেরিমেন্ট মনিটারিং এরিয়া থেকে ভেজ টিমের সদস্যরা সেদিকে নজর রেখে চলেছেন। মহাকাশ গবেষণা কেন্দ্রের আবর্তনরত গবেষণাগার থেকে লাইভ ভিডিও ডাউনলিঙ্কের সাহায্যে নাসার বিজ্ঞানীরা সমগ্র প্রক্রিয়ার ওপর নজর রাখছেন। নাসা-র ভেজি প্রোজেক্ট ম্যানেজার নিকোল দুফোর বলেছেন, লেটুস ফলানোর কাজ দারুন হল। একটু ধীরে হয়েছে। বীজ বপনের কাজটা ঠিকঠাকাই হয়েছে। মাটি, সার ও বীজ ছোট ছোট পাউচে ভরে আইএসএস-এ পাঠানো হয়েছে। সেখানে নভশ্চররা সেগুলি রেখে জল দিয়েছেন। দুফোর জানিয়েছেন, চার সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর কিছু পাতা পরবর্তী সময়ের চাষের জন্য এবং সম্ভাব্য বৈজ্ঞানিক নমুনা হিসেবে বেছে রাখা হবে। বাকি পাতা গাছের সঙ্গেই থাকবে এবং বাড়বে এবং আরও বেশি পাতা গজাবে। এভাবে মহাকাশে লেটুসের চাষ বাড়বে বলে আশা প্রকাশ করে দুফোর বলেছেন, এতে করে মহাকাশচারীদের তাজা ও পুষ্টিকর খাদ্য যোগানের বন্দোবস্ত করা যাবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

China News: মরুভূমিতে লঞ্চপ্যাড, রেল যোগাযোগ…পরমাণু ঘাঁটির কাছে এসব কী করছে চিন? গোপনে যুদ্ধের প্রস্তুতি? স্যাটেলাইট-ছবি ঘিরে শোরগোল
মরুভূমিতে লঞ্চপ্যাড, রেল যোগাযোগ…পরমাণু ঘাঁটির কাছে এসব কী করছে চিন? গোপনে যুদ্ধের প্রস্তুতি? স্যাটেলাইট-ছবি ঘিরে শোরগোল
Benjamin Netanyahu: গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
Science News: চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
Science News: লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget