এক্সপ্লোর

তাঁদের বেঁচে থাকা অলৌকিক কাণ্ড ছাড়া কিছু নয়, বলছেন নেপাল বিমান দুর্ঘটনার জীবিত যাত্রীরা

কাঠমান্ডু: ৭১ জন যাত্রী ও বিমানকর্মীর মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র ২২ জন। বাকি ৪৯ জনের ভাগ্য অতটা সুপ্রসন্ন হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত যাত্রীরা এক বাক্যে জানাচ্ছেন, তাঁদের জীবন ফিরে পাওয়া অলৌকিক, যেভাবে দুর্ঘটনা ঘটে, বাঁচার কোনও আশা ছিল না। সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরের রানওয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনায় পড়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি। প্রাণে বেঁচেছেন বাংলাদেশের স্বর্ণা। জানাচ্ছেন, যেভাবে তাঁর নাকে মুখে ধোঁয়া ঢুকে গিয়েছিল বাঁচার আশা ছিল না। কিন্তু তাঁর স্বামী বিমান থেকে টেনে বার করেন তাঁকে, তারপরই বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় গোটা বিমান। সৌভাগ্যবান নেপালের বাসিন্দা কেশব পান্ডেও। তাঁর কথায়, খুব বেশি মানুষ বিমান দুর্ঘটনায় পড়েও প্রাণে বেঁচেছেন বলে তিনি শোনেননি, তাঁর ফিরে আসা অলৌকিক ঘটনা ছাড়া কিছু নয়। তাঁর ধারণা, খোলা মাঠে বিমানটি আছড়ে পড়াতেই বেঁচে গিয়েছেন তিনি, দুর্ঘটনায় বিমান টুকরো টুকরো হয়ে যাওয়ার সময় তিনি কোনওভাবে বাইরে ছিটকে পড়েন। দুজনেই জানাচ্ছেন, বাংলাদেশ থেকে ঠিকঠাকই রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু ত্রিভুবন বিমানবন্দরে নামার আগে তা মারাত্মক দুলছিল, ডাইনে বাঁয়ে কাঁপছিল, তারপর বোমা ফাটার মত শব্দে মাটিতে আছড়ে পড়ে। বেঁচে ফেরা যাত্রীদের মধ্যে ২ জন বাড়ি ফিরেছেন, বাকিদের কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

সেরা শিরোনাম

Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget