এক্সপ্লোর

রাস্তার আলোর বিকল্প, বিদ্যুতের খরচ কমানোর লক্ষ্যে ‘নতুন চাঁদ’ বানাচ্ছে চিন

বেজিং: রাস্তার আলোর বিকল্পের খোঁজে এবং শহরাঞ্চলে বিদ্যুতের খরচ কমানোর লক্ষ্যে ২০২০-র মধ্যে ‘কৃত্রিম চাঁদ’ তৈরি করতে চলেছে চিন। সরকারি সংবাদমাধ্যম ‘চায়না ডেইলি’ সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরে এই ‘নতুন চাঁদ’ তৈরি হচ্ছে। আসল চাঁদের পাশাপাশি আলো দেবে এই কৃত্রিম চাঁদ। তবে সেটি থেকে বিচ্ছুরিত হওয়া আলো আসল চাঁদের চেয়ে আট গুণ বেশি উজ্জ্বল হবে। ‘চায়না ডেইলি’-কে দেওয়া সাক্ষাৎকারে কৃত্রিম চাঁদ প্রকল্পের প্রধান উ শুনফেং বলেছেন, ‘২০২০ সালে পরীক্ষামূলকভাবে মহাকাশে কৃত্রিম চাঁদ পাঠানো হবে। এই পরীক্ষা সফল হলে ২০২২ সালে আরও তিনটি নতুন চাঁদ মহাকাশে পাঠানো হবে। প্রথমটি পরীক্ষামূলক হলেও, পরের তিনটি পৌর পরিষেবা ও বাণিজ্যিক সম্ভাবনার কথা মাথায় রেখেই পাঠানো হবে। সূর্যের আলো প্রতিফলিত করে কৃত্রিম চাঁদ শহরাঞ্চলে রাস্তার আলোর বিকল্প হয়ে উঠতে পারে। এর ফলে যদি ৫০ বর্গকিমি অঞ্চল আলোকিত হয়ে যায়, তাহলে চেংদু শহরে বছরে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিদ্যুতের খরচ বাঁচানো যাবে। এছাড়া কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলে বিদ্যুৎ সংযোগ না থাকলেও উদ্ধারকার্যে আলোর সমস্যা হবে না।’ এর আগে ন’য়ের দশকে রাশিয়ার বিজ্ঞানীরা মহাকাশে বিশাল আয়নার মাধ্যমে সূর্যের আলো প্রতিফলিত করেন। এবার চিনের বিজ্ঞানীরা উন্নততর ব্যবস্থা করতে চাইছেন।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget