এক্সপ্লোর

ফের বিশ্বজুড়ে সাইবার হানা, প্রভাব পড়ল মুম্বইয়ের জেএনপিটি-র টার্মিনালের কাজেও

নয়াদিল্লি: বিশ্বজুড়ে ফের সাইবার হানা। র‍্যানসমওয়ার ওয়ানাক্রাই-এর পর এবার পেটিয়া বা গোল্ডেন আই। ওই ভাইরাসে আক্রান্ত ইউরোপের বিভিন্ন দেশের বহু সংস্থা। পেটিয়া হানা দিয়েছে স্পেন, রাশিয়া, ডেনমার্কেও। সাইবার-আক্রমণে এবার সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ ইউক্রেনের ব্যাঙ্ক, বিদ্যুৎ, টেলিফোন সংস্থা। পেটিয়ার হাত থেকে রেহাই মেলেনি ভারতেরও। ভাইরাসের আক্রমণে প্রভাব পড়েছে দেশের সব থেকে বড় কন্টেনার বন্দর মুম্বইয়ের জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের একটি টার্মিনালে। বন্ধ হয়ে গিয়েছে ওই টার্মিনালের কাজকর্ম। এই ভাইরাস হানায় বিপর্যস্ত হয়েছে এপি মোলার-মায়ের্সক কোম্পানি। ওই কোম্পানিই জেএনপিটি-র গেটওয়ে টার্মিনালের কাডকর্ম পরিচালনা করে। ফলে টার্মিনালের কাজ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে জেএনপিটি। র‍্যানসমওয়ার ওয়ানাক্রাই-এর সঙ্গে মিল রয়েছে নতুন ভাইরাসের, মত বিশেষজ্ঞদের। গতমাসেই র‍্যানসমওয়ার হানায় বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৩ লক্ষ কম্পিউটার। ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, নয়া সাইবার হানার ব্যাপক প্রভাব পড়েছে দেশের পাওয়ার গ্রিডে। এছাড়াও ব্যাঙ্ক ও সরকারি দফতরগুলিতেও এর প্রভাব পড়েছে। সরকারের এক পদস্থ আধিকারিক বন্ধ কম্পিউটারের ছবি পোস্ট করে জানিয়েছেন, পুরো নেটওয়ার্কটাই ভেঙে পড়েছে। তবে দেশের মূল ব্যবস্থার ওপর এর প্রভাব পড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাইবার হানার শিকার রাশিয়ার তেল কোম্পানি রোসনেফ্ট। তবে অল্পের জন্য বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে। পেটিয়া-র শিকার হয়েছে আমেরিকার নিউজার্সির ওষুধ প্রস্তুতকারী সংস্থা মার্কের সিস্টেমও। সবমিলিয়ে বিশ্বজুড়ে পেটিয়ার শিকার কোম্পানি ও সংস্থার সংখ্যা বাড়ছে।

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget