এক্সপ্লোর

ভারতকে অস্ত্র, জোট গড়ার উদ্যোগ: ‘চিনকে কেউ রুখতে পারবে না’, আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি চিনা দূতের

ওয়াশিংটন: ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে নিয়ে একটি শক্তিশালী জোট তৈরির উদ্যোগ ও ভারতকে আমেরিকার অস্ত্র বিক্রয়ের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত অসন্তোষ ব্যক্ত করল চিন। আমেরিকায় নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূতের হুঁশিয়ারি, চিনকে এখন কেউ ‘রুখতে’ পারবে না। সম্প্রতি মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন ভারত-কেন্দ্রিক নীতি সংক্রান্ত বক্তব্য রেখেছেন এবং ট্রাম্প প্রশাসন ভারতকে অত্যাধুনিক ড্রোন সহ উচ্চ-প্রযুক্তির সামরিক সরঞ্জাম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে জাপান, ভারত ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি কৌশলগত চতুর্দেশীয় কৌশলগত আলোচনার প্রস্তাব দিয়েছে। এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করা হলে চিনা দূত কুই টিয়ানকাই বলেছেন, অত্যাধুনিক অস্ত্রের বিক্রয় কোনও উদ্দেশ্য সাধন করবে বলে তিনি মনে করেন না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চিনকে রুখতেই ভারতকে ওই অস্ত্র বিক্রয় করছে আমেরিকা। টিয়ানকাই বলেছেন, এ ভাবে কারুর পক্ষে চিনকে রোখা সম্ভব নয়। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন সফরে যাচ্ছেন। সেই সফরের আগে চিনের এই কূটনীতিক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। ট্রাম্প ১০ দিনের সফরে চিনে আসছেন। তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ফিলিপিন্সেও যাবেন। টিয়ানকাই বলেছেন, স্থিতিশীলতা ও অগ্রগতির লক্ষ্যে আঞ্চলিক দেশগুলির সঙ্গে সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী চিন। চিনি আরও বলেছেন, গত কয়েক বছরে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক মসৃণ গতিতেই এগিয়ে চলেছে। চিনা দূত প্রশান্ত মহাসাগরীয় ও এশিয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বিভিন্ন দেশের পারস্পরিক স্বার্থের প্রসঙ্গও উল্লেখ করেছেন। তাঁর কথায় চিনের প্রেসিডেন্ট জি জিনপিং বরাবরই বলে আসছেন যে, প্রশান্ত মহাসাগরীয় এলাকা এতটাই বড় যে সেখানে চিন ও আমেরিকার উন্নয়ণ সমানভাবেই হতে পারে। তেমনি, এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও ভারত-চিন ও জাপান একযোগে এগিয়ে চলতে পারে। চিনা দূত ডোকলাম ভারত ও চিনের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ উল্লেখ না করেই বলেছেন, সংঘাত কোনওভাবেই দুই দেশের স্বার্থের পক্ষে অনুকূল নয়। ভারত, জাপান, আমেরিকা ও অস্ট্রেলিয়াকে নিয়ে চতুর্দেশীয় কৌশলগত আলোচনার উদ্যোগ ও ভারত সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে টিয়ানকাই বলেছেন, তিনি মনে করেন যে, উভয় দেশই তাদের স্বার্থ পূরণে সবচেয়ে ভালো কোনটা, তা জানে। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক জোরাল হওয়া নিয়ে একটি প্রশ্নের উত্তরে বলেছেন, বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক গড়ে উঠতেই পারে। এ ধরনের সম্পর্ক কোনওভাবেই অন্য কোনও দেশের স্বার্থের পরিপন্থী নয়। একই কথা খাটে ভারত-আমেরিকা ও ভারত-জাপান সম্পর্কের ক্ষেত্রেও। সেইসঙ্গে তিনি বলেছেন, এই সম্পর্কের লক্ষ্য যদি চিনকে রোখা হয় তাহলে তা ওই দেশগুলির স্বার্থের অনুকূল নয়।

সেরা শিরোনাম

Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Iran War Compensation: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget