এক্সপ্লোর

আগেও করেছে, এখনও সীমান্ত সমস্যার সমাধান করতে সক্ষম ভারত, চিন: জয়শঙ্কর

সিঙ্গাপুর: সিকিম সেক্টরে ভারত ও চিনা সেনার মধ্যে সংঘাতের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ব্যাপারে আশাবাদী বিদেশসচিব এস জয়শঙ্কর। তাঁর মতে, অতীতেও ভারত ও চিন সমস্যার সমাধান বের করতে সমর্থ হয়েছে। ফলে, এবারে যে তারা পারবে না, এমনটা মনে করার কোনও কারণ নেই।

ইন্ডিয়া-আসিয়ান অ্যান্ড দ্য চেঞ্জিং জিওপলিটিক্স শীর্ষক এক আলোচনাসভায় অংশ নিতে সিঙ্গাপুরে রয়েছেন বিদেশসচিব। সেখানেই তিনি বলেন, (ভারত-চিন) দীর্ঘ সীমান্ত। অথচ, তার কোনও অংশই মাটিতে টানা নেই। ফলে, সময়ে-সময়ে মতভেদ আসতেই পারে।

জয়শঙ্কর মনে করিয়ে দেন, এই প্রথম নয় যে ভারত ও চিনের মধ্যে সীমান্ত সমস্যা দেখা দিল। তিনি বলেন, অতীতে একাধিকবার এধরনের সমস্যার সমাধান করেছে দুই দেশ। তাই যখনই এমন পরিস্থিতি তৈরি হয়, তখন মনে হয়, আগে যখন হাল বের হয়েছে, তখন কেন এবার হবে না।

প্রসঙ্গত, ভারত-ভুটান-চিন সীমান্ত লাগোয়া একফালি অঞ্চল—ডোকালামের আধিপত্য নিয়ে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে গত একমাস ধরে জোর সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। চিনের অভিযোগ, ভুটানে তাদের সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে ভারত।

ডোকালাম (ভারতের দেওয়া নাম ডোকা লা) অঞ্চলকে নিজেদের ডংল্যাং অঞ্চলের অংশ হিসেবে দাবি করে সেখান থেকে সেনা প্রত্যাহার করতে নয়াদিল্লিকে বলে বেজিং। যদিও, চিনের সেই দাবি খারিজ করে ভারত জানিয়ে দেয়, ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করার কোনও প্রশ্নই নেই।

এদিন জয়শঙ্কর মনে করিয়ে দেন, পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত-চিন সম্পর্কের প্রভাব যে আশিয়ান ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর পড়বে, সেই নিয়ে দ্বিমত থাকার কথা নয়। তিনি বলেন, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র প্রতিবেশী হলে, কিছু জটিলতা তৈরি হতে বাধ্য।

বিদেশসচিবের মতে, ভারত-চিন সম্পর্ক এমন একটা বিস্তৃতি লাভ করেছে যে তাকে স্রেফ সাদা-কালো দিয়ে মাপা যাবে না। এই সম্পর্কের মধ্যে যেমন সুযোগ রয়েছে, তেমনই ঝুঁকিও রয়েছে। ফলে, পর্যালোচনায় কোনও এক পক্ষকে বলি দিয়ে অপরপক্ষকে সমর্থন করলে, ভুল হবে।

সেরা শিরোনাম

Nepal News : ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Bangladesh News : জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

ভিডিও

Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget