এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইক দেখাল, প্রয়োজনে কঠোরতম ব্যবস্থা নিতে পিছপা নয় ভারত, আমেরিকায় মোদী, কটাক্ষ পাকিস্তানকেও

ওয়াশিংটন: ভার্জিনিয়ায় প্রবাসী ভারতীয়দের দেওয়া রিসেপশনে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ প্রধানমন্ত্রীর ভাষণে। পাকিস্তানকে ঈষত্ কটাক্ষ করে তিনি বলেছেন, বিশ্বের কোনও দেশই এই অভিযান নিয়ে প্রশ্ন তোলেনি। পাশাপাশি তিনি বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইক এও দেখিয়ে দিয়েছে যে, ভারত আত্মরক্ষায় প্রয়োজনে কঠোরতম ব্যবস্থা নিতেও পিছপা হয় না। যে সন্ত্রাসবাদ দেশে 'শান্তি, স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করে দিচ্ছে', তার বিপদ সম্পর্কে গোটা দুনিয়াকে বোঝাতে ভারত সফল বলেও অভিমত জানান নরেন্দ্র মোদী। বলেন, ২০ বছর আগে সন্ত্রাসবাদের কথা হলে লোকে বলত, এটা আইনশৃঙ্খলার সমস্যা, বিপদটা বুঝতই না। কিন্তু এখন সন্ত্রাসবাদীরাই তাদের বিপদটা বুঝিয়ে দিচ্ছে, আমাদের বোঝাতে হচ্ছে না। মোদী বলেন, ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক চালাল, গোটা পৃথিবী আমাদের শক্তি টের পেল, বুঝল, আমরা সাধারণত সংযম বজায় রাখি, তবে দরকার হলে ভারত সন্ত্রাসবাদ মোকাবিলায়, নিজেকে রক্ষায় শক্তির পরিচয়ও দিতে জানে। গত বছর উরিতে জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা জওয়ান হত্যার ১১ দিন বাদে ২৯ সেপ্টেম্বর গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। মোদী বলেন, এজন্য আন্তর্জাতিক মহল ভারতের নিন্দা করতে পারত, কিন্তু এই প্রথম কোনও দেশই পাক ভূখণ্ডে সন্ত্রাসের ঘাঁটি দমনে ভারতের অভিযান সম্পর্কে একটি প্রশ্নও তোলেনি। তবে সার্জিক্যাল স্ট্রাইকে যাদের ক্ষতি হয়েছে, তাদের কাছে অবশ্য ব্যাপারটা অন্যরকম। পাশাপাশি চিন দক্ষিণ চিন সাগর নিয়ে যে আধিপত্য দেখাচ্ছে, সেদিকে ইঙ্গিত করেও তিনি বলেন, ভারত নিজের লক্ষ্য পূরণে আন্তর্জাতিক স্থিতিশীলতা বিঘ্ন করতে চায় না। এটা ভারতের রীতি, ঐতিহ্য। আমরা আন্তর্জাতিক আইন মেনে চলি। সেটাই আমাদের বৈশিষ্ঠ্য, চরিত্র। আমাদের কাছে গোটা বিশ্ব একটিই পরিবার। এটা আমাদের কাছে শুধু মুখের কথা নয়। আন্তর্জাতিক রীতিনীতি, আইন মানার পাশাপাশি ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা, শান্তি, দেশের মানুষ, উন্নয়নের রক্ষায় কঠোরতম ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও আছে। প্রয়োজনের সময় আমরা এটা করে দেখিয়েছি, গোটা দুনিয়াও আমাদের রুখতে পারবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget