এক্সপ্লোর

৩ বছরে সরকারের গায়ে একটিও দুর্নীতির দাগ লাগেনি, আমেরিকায় দাবি মোদীর

ওয়াশিংটন: ভারতের জনগণ ঘৃণা করেন দুর্নীতিকে। অতীতে ভারতে অনেক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে দুর্নীতির কারণে। কিন্তু তাঁর সরকারের গায়ে গত তিন বছরের শাসনে একটিও দুর্নীতির কালি বা দাগ লাগেনি। এভাবেই কংগ্রেসকে খোঁচা দিলেন নরেন্দ্র মোদী। ভার্জিনিয়ায় প্রায় ৬০০ মার্কিনবাসী ভারতীয়ের সামনে সংবর্ধনা সভায় দুর্নীতির মুলোত্পাটনে তাঁর সরকারের সাফল্য বোঝাতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর সরকার ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে লাগাতার চেষ্টা করে যাবে বলে অনাবাসী ভারতীয়দের প্রতিশ্রুতি দেন। বলেন, বিনয়ের সঙ্গেই বলছি, তিন বছরে যতটুকু কাজ আমার সরকার করছে, কোথাও এক ছিটেও কালো দাগ লাগেনি তার গায়ে। প্রযুক্তির ব্যবহারে স্বচ্ছতা এসেছে, ভারতে নানা ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জনে তাকে কাজে লাগানো হচ্ছে বলে জানান মোদী। বলেন, প্রযুক্তির সাহায্যে ভারতে যে বিরাট অগ্রগতি ঘটছে, তার একাধিক উদাহরণ দিতে পারি। প্রযুক্তি-নির্ভর শাসন ও উন্নয়নের পিছনে বাড়তি জোর দেওয়া হচ্ছে। লাগাতার উন্নয়নের জন্য পরিকাঠামোর প্রয়োজন, বোঝাতে গিয়ে তিনি বলেন, আমাদের নজর আন্তর্জাতিক মাপকাঠির দিকে। দেশে উন্নয়নের এই জোয়ারের পিছনে সবচেয়ে বড় কারণ মানুষের চাহিদা, আকাঙ্খা বেড়েছে। আমরা দেশবাসীর সেই চাহিদাকেই রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। অনেক মাপকাঠিতেই দেশ দ্রুত এগচ্ছে। এখন ভারতে রেকর্ড পরিমান প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে, সব ঋণদাতা এজেন্সি ও বহুমুখী প্রতিষ্ঠান ভারতকে আশাব্যাঞ্জক, ইতিবাচক রেটিং দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। ভারতকে এখন সেরা বিনিয়োগের ঠিকানা মনে করে বিশ্ব, মন্তব্য করে তিনি অনাবাসী ভারতীয়দের আহ্বান জানান, তাঁরাও যাতে ভারতের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি তিনি আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের অবদানেরও প্রশংসা করেন। বলেন, আমেরিকায় অনুকূল পরিবেশ পেয়েছেন বলেই সমৃদ্ধি হয়েছে তাঁদের। তেমনই ভারতে বসবাসকারী কোটি কোটি মানুষও উন্নয়নের ইতিবাচক পরিবেশ পেয়ে দ্রুত ভারতকে বদলে দিচ্ছেন।

সেরা শিরোনাম

US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget