এক্সপ্লোর

এবার হাতের লেখাই বলে দেবে আপনার পরিচয়

লন্ডন: হাতের লেখা বলে দেবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কার সঙ্গে খাপে খাপ মিলে যায়, নিউটন না রানি ভিক্টোরিয়া। ব্রিটেনের বিজ্ঞানীরা তাঁদের দেশের বিখ্যাত সব ব্যক্তির হাতের লেখা পর্যালোচনা করে তাঁদের চরিত্র বিশ্লেষণ করেছেন। ব্রিটেনের রয়্যাল মেলের এই বিজ্ঞানীরা এ জন্য সাহায্য নিয়েছেন ট্রেসি ট্রুসেল নামে এর বিখ্যাত হ্যান্ডরাইটিং অ্যানালিস্টের। আইজাক নিউটন, রানি ভিক্টোরিয়া, রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, চার্লস ডারউইন সহ বেশ কয়েকজন নামী ব্যক্তিত্বের হাতের লেখা নিয়ে তাঁরা কাটাছেঁড়া করেছেন। তাঁরা জানাচ্ছেন, হাতের লেখা মস্তিষ্ক দিয়ে লেখা বা ব্রেন রাইটিংয়ের মত কারণ তা সরাসরি আসছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। এতে ধরা পড়ছে সেই সময়। এ জন্য একটি আবেগসংক্রান্ত মাপকাঠি বা ইমোশনাল ব্যারোমিটার ব্যবহার করা হচ্ছে, যার নাম স্ল্যান্ট। তার মাধ্যমে ভিক্টোরিয়া ও নিউটনের হাতের লেখা থেকে বোঝা যাচ্ছে, তাঁরা আশাবাদী ছিলেন, কাজকর্ম ফেলে রাখা পছন্দ করতেন না, যে কোনও কাজকর্মেই অত্যন্ত দ্রুত পদক্ষেপ করতেন। হাতের লেখাকে তিনভাগে ভাগ করা যায়, উচ্চ, মধ্য ও নিম্ন ভাগ। ইংরেজি বি, ডি, এফ, এইচ ও কে অক্ষরগুলি পড়ে এই ভাগে। যাঁরা এই অক্ষরগুলি বড় ও স্পষ্ট করে লেখেন, তাঁদের কল্পনাশক্তি দুর্দান্ত, সৃষ্টিশীল মানসিকতা ও বিরাট উচ্চাকাঙ্খা রয়েছে। এঁরা যথেষ্ট বুদ্ধিমান, ন্যায়নিষ্ঠ ও উচ্চমানের ব্যক্তি বলে গবেষকরা জানিয়েছেন। ডানদিকের মার্জিনে কতটা জায়গা ছাড়া হচ্ছে, তা বুঝিয়ে দেয়, ওই ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে প্রকৃত অনুভূতি ঠিক কী। যাঁরা ডানদিকের মার্জিনে জায়গা ছাড়ছেনই না, তাঁরা অন্যদের সঙ্গে আলাপ করতে, বাইরে গিয়ে কাজ করতে ভালবাসেন। নির্দিষ্ট লক্ষ্যপূরণে তাঁরা আগ্রহী। আবার যাঁদের কে অক্ষর বড়, তাঁরা নিজেদের রাস্তার ব্যবস্থা করে নেন, সেই পথ ধরেই চলেন, যেমন চার্লস ডারউইন ও ক্লডিয়া জোনস।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Balochistan Blast: ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু, ইদে বাড়ি যাচ্ছিলেন সেনাকর্মীরা
ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু, ইদে বাড়ি যাচ্ছিলেন সেনাকর্মীরা
White House Shooting: হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, পাল্টা প্রত্যাঘাত, ঘটনাস্থলেই মৃত্যু বন্দুকবাজের
হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, পাল্টা প্রত্যাঘাত, ঘটনাস্থলেই মৃত্যু বন্দুকবাজের
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Cockroach Awami Party : ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 
ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget