এক্সপ্লোর

স্বাস্থ্যক্ষেত্রে ১৮৮ দেশের মধ্যে ভারত ১৪৩ তম স্থানে: সমীক্ষা

নয়াদিল্লি: স্বাস্থ্যক্ষেত্রে ভারতের সার্বিক অবস্থার একটি চিত্র উঠে এল একটি আন্তর্জাতিক সমীক্ষায়।  মৃত্যুর হার, ম্যালেরিয়া, স্বাস্থ্যবিধি এবং বায়ুদূষণের মাপকাঠিতে অনেকটাই পিছিয়ে ভারত। স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষায় ১৮৮ দেশের মধ্যে ভারত রয়েছে ১৪৩ তম স্থানে। দীর্ঘস্থায়ী উন্নয়ন লক্ষ্য (এসডিজি) স্বাস্থ্য সংক্রান্ত প্রথম বার্ষিক পর্যালোচনা রিপোর্ট মেডিক্যাল জার্নাল ল্যানসেট-এ প্রকাশিত হয়েছে।  তা নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের বিশেষ অনুষ্ঠানে এই জার্নালের আত্মপ্রকাশ ঘটে। রিপোর্টে বলা হয়েছে, দ্রুত আর্থিক বৃদ্ধি স্বত্ত্বেও স্বাস্থ্যক্ষেত্রে ভারতের স্থান কোমোরস এবং ঘানার চেয়ে নিচে। তবে পাকিস্তান ও বাংলাদেশের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে ভারত। বাংলাদেশ রয়েছে ১৪৯ এবং পাকিস্তান ১৫১ তম স্থানে। মৃত্যুর হার, ম্যালেরিয়া, স্বাস্থ্যবিধি এবং বায়ুদূষণের মতো সূচক নিম্নমুখী হওয়ায় ভারত ভুটান, বতসোয়ানা, শ্রীলঙ্কার মতো দেশের থেকে পিছিয়ে রয়েছে ভারত। সূচক হিসেবে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের যে পর্যালোচনা করা হয়েছে, তাতে ভারত সাকুল্যে ১০ পয়েন্ট পেয়েছে। এরফলে ভারত রয়েছে রেড জোনে। স্বাস্থ্যবিধিতে পেয়েছে ৮ পয়েন্ট। পাঁচ বছরের কম শিশুদের মৃত্যুর হারে ভারতের প্রাপ্ত পয়েন্ট ৩৯। মাতৃত্বকালীন মৃত্যুর হারে ২৮ পয়েন্ট পেয়েছে ভারত। যদিও বিভিন্ন ধরনের সংক্রামক রোগ মোকাবিলার ক্ষেত্রে ৮০ পয়েন্ট পেয়েছে ভারত। ২০১৫-তে স্বাস্থ্য সংক্রান্ত এসডিজি-তে সর্বোচ্চ সূচক ছিল আইসল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন। ইংল্যান্ডের স্থান পঞ্চম। সর্বনিম্ন সূচক যে দেশগুলিতে রয়েছে সেগুলির মধ্যে রয়েছে সোমালিয়া ও দক্ষিণ সুদান। সমীক্ষায় বলা হয়েছে যে, ২০০০ সাল থেকে পাঁচ বছরের কম শিশু এবং নবজাতকদের মৃত্যুহার, পরিবার পরিকল্পনা এবং সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা চালু সহ বেশ কয়েকটি স্বাস্থ্য সংক্রান্ত এসডিজি-র ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে।

সেরা শিরোনাম

United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
US-Iran Conflict : ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?
ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?
Nepal Flash Floods : যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
Nepal Flash Floods : ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩

ভিডিও

Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget