এক্সপ্লোর

হামলার সময়ই ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট লিখেছিল মতিন

ওয়াশিংটন: অরল্যান্ডোর পালস্  নামের সমকামী নাইটক্লাবে গণহত্যা চালানো আততায়ী ওমর মতিন হামলা চালানোর সময় ফেসবুকে একের পর এক পোস্ট করেছিল। সেখানে সে ‘পশ্চিমী অশ্লীলতা’ নিয়ে লেখে। এমনই দাবি করেছেন মার্কিন সেনেটর তথা হোমল্যান্ড সিকিউরিটি এবং গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স সংক্রান্ত সেনেট কমিটির চেয়ারম্যান রন জনসন। এই প্রসঙ্গে, তিনি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের সহযোগিতা চেয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, গত শনিবার রাতে নাইটক্লাবে হামলা চালানোর সময়ে ২৯ বছরের মতিন কম করে ১৬টি ফোন করেছিল। এর মধ্যে তিনটি ফোন করা হয়েছিল পুলিশের আপৎকালীন ৯১১ নম্বরে। একটি করা হয়েছিল স্থানীয় টেলিভিশন চ্যানেলে। জুকেরবার্গকে লেখা চিঠিতে জনসন জানিয়েছেন, তাঁর বিশ্বাস মতিন হামলার সময় ফেসবুক ব্যবহার করেছিল। এই প্রেক্ষিতে তিনি এই তদন্তে ফেসবুকের সহযোগিতার অনুরোধ করেন। রন জানান, অতীতে ফেসবুক বিভিন্ন ঘটনায় মার্কিন প্রশাসনের সহযোগিতা করেছে। ফলে, তিনি আশবাদী, এবারও ফেসবুক তাদের নিরাশ করবে না। রন জানিয়েছেন, অন্তত পাঁচটি ফেসবুক অ্যাকাউন্ট ওমর মতিনের সঙ্গে যুক্ত। সেগুলি থেকে মতিন হামলা চালাতে চালাতেই ফেসবুকে সেই সংক্রান্ত খবর জানার জন্য সার্চ করে। মতিন ফেসবুকে ‘পালস অরল্যান্ডো’ এবং ‘শ্যুটিং’ টাইপ করে সার্চ করে। এমনই দাবি করেছেন রন। শুধু তাই নয়, মতিন নিজের ফেসবুকে লেখে, ‘ইসলামিক স্টেটের ওপর বোমাবর্ষণ বন্ধ কর আমেরিকা ও রাশিয়া।..আমি আবু বকর আল বাগদাদির প্রতি আমার আনুগত্য জানচ্ছি...আশা করি আল্লাহ আমাকে গ্রহণ করবে।’ মতিন আরও লেখে, ‘সত্যিকারের মুসলিমরা পশ্চিমী অশ্লীলতা কখনই মেনে নেবে না... তোমরা বিমানহানার মাধ্যমে নিরীহ মহিলা ও শিশুকে মেরেছ। এখন ইসলামিক স্টট-এর বদলা দেখো।’ সর্বশেষ পোস্টে মতিন লেখে, ‘তোমরা দেখতে পাবে আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন মাটিতে কেমন ভাবে আরও আঘাত হানবে ইসলামিক স্টেট।’ ফেসবুককে লেখা চিঠিতে রন জানিয়েছেন, তাঁর দফতরের কর্মীরা জানতে পেরেছেন, মে মাসে মতিন ফেসবুকে স্যান বার্নার্ডিনো জঙ্গিদের খোঁজ করে। গত ৪ জুন সে বাগদাদির বক্তৃতারও খোঁজ চালায়। পাশাপাশি, ফেসবুকের মাধ্যমে এফবিআই-এর বিভিন্ন কাজের খোঁজও রাখত মতিন। এই সব নিয়ে জুকেরবার্গের দ্বারস্থ হয়েছেন রন জনসন। ফেসবুকে মতিনের যাবতীয় কার্যকলাপের রেকর্ড চেয়ে পাঠিয়েছে মার্কিন প্রশাসন।  

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget