এক্সপ্লোর

ক্যান্সারে আক্রান্ত কুলসুমের আরোগ্য কামনা করে নওয়াজকে ফোন পাক সেনাপ্রধানের

ইসলামাবাদ: গলায় ক্যান্সার হয়েছে, লন্ডনে চিকিত্সা চলছে নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজের। বরখাস্ত প্রধানমন্ত্রীকে ফোন করে কুলসুমের স্বাস্থ্যের খবর নিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। গতকাল নওয়াজের দলের সূত্রেও স্বীকার করা হয়, কুলসুমের গলার ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে, তা থেকে পুরো সেরে ওঠা সম্ভব। সেনাপ্রধানের সঙ্গে নওয়াজের টেলিফোনে কথা হওয়ার খবরের সত্যতা সোস্যাল মিডিয়ায় স্বীকার করেছেন সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। তিনি ট্যুইট করেছেন, সেনাপ্রধান মিয়া মহম্মদ নওয়াজ শরিফকে টেলিফোনে বেগম কুলসুম নওয়াজ শরিফের আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। গত মাসে পানামা পেপার্স কাণ্ডে পাক সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রীর গদি চলে যাওয়ার পর এটাই পাক সেনাপ্রধানের সঙ্গে সম্ভবত প্রথম যোগাযোগ নওয়াজের। বাজওয়াকে গত বছর সেনাপ্রধান নিযুক্ত করেন নওয়াজই। দেশের সংবিধানের চূড়ান্ত ক্ষমতার প্রতি সমর্থনও ঘোষণা করেন বাজওয়া। নওয়াজকে পানামা পেপার্স কাণ্ডে প্রধানমন্ত্রী পদে বহাল থাকার অযোগ্য বলে গত ২৮ জুলাই জানায় পাক সুপ্রিম কোর্ট। এর ফলে ফাঁকা হয়ে পড়া নওয়াজের লাহোরের এনএ-১২০ আসনে ভোটের জন্য প্রার্থী হন কুলসুম। তিনি বড় বাধার মুখে পড়তে পারেন। তাঁর প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ডাঃ ইয়াসমিন রশিদ কুলসুমের প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পিটিআই প্রধান ইমরান খান ট্যুইটে কুলসুমের আরোগ্য কামনায় বার্তা পাঠান। লেখেন, উনি রোগের সঙ্গে লড়ছেন। আমি শুভেচ্ছা জানাই, প্রার্থনা করি, ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে তিনি জয়ী হোন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget