এক্সপ্লোর

মোদীর বক্তব্য সমর্থনের জন্য বালুচ নেতাদের বিরুদ্ধে মামলা পাকিস্তানের

করাচি:  ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বালুচিস্তানের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানানোর জন্য তিন শীর্ষ বালুচ জাতীয়তাবাদী নেতার বিরুদ্ধে  রাষ্ট্রদ্রোহিতা সহ পাঁচটি মামলা দায়ের করল পাকিস্তান। ব্রাহমাডাঘ বুগটি, হার্বিয়ার মারি এবং বানুক করিমা বালুচের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ১২০,১২১, ১২৩ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। অশান্ত বালুচিস্তানের খুজধার এলাকার পাঁচটি থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।  এই ধারাগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বা যুদ্ধ ঘোষণার চেষ্টা করা বা যুদ্ধ ঘোষণার জন্য প্ররোচিত করার অভিযোগও। অভিযোগকারীদের দাবি, বুগতি, মারি এবং বালুচ মোদীর বক্তব্য সমর্থন করেছেন। কার্যনির্বাহী জেলা পুলিশ অফিসার মহম্মদ আশরফ জাটক এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, লালকেল্লা থেকে ভাষণে মোদী বলেন, বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মানুষের ওপর পাকিস্তানের অত্যাচারের কথা তুলে ধরার জন্য বালুচিস্তানের মানুষ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তান মোদীর ওই বক্তব্যের তীব্র বিরোধিতা করে। তারা বলে মোদী 'রেড লাইন' লঙ্ঘন করেছেন। পাকিস্তান জানায় তারা, আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
West Asia Conflict: LPG-বাহী আরও ২টি ভারতীয় জাহাজ পেরোচ্ছে হরমুজ প্রণালী...
LPG-বাহী আরও ২টি ভারতীয় জাহাজ পেরোচ্ছে হরমুজ প্রণালী...
Iran USA War: রণক্ষেত্রে ১০ লক্ষ যুবক! পশ্চিম এশিয়ায় এবার কি স্থলযুদ্ধ?
রণক্ষেত্রে ১০ লক্ষ যুবক! পশ্চিম এশিয়ায় এবার কি স্থলযুদ্ধ?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...

ভিডিও

Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget