Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri: দেখুন, আজও সন্ধে নামলে বোধহয়, কামদুনির রাস্তায়, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। দুহাজার তেরো সালের সাতই জুন, আজ থেকে তেরো বছর আগে, কামদুনির পাঁচিল ঘেরা একটা ফাঁকা জমিতে যে নারকীয় ঘটনা ঘটেছিল, তার সঠিক বিচার কিন্তু আজও হয়নি। CID এমন তদন্ত চালিয়েছিল, যে কামদুনি মামলায় তথ্যপ্রমাণের অভাবে কলকাতা হাইকোর্টে, নিম্ন আদালতে যাবজ্জীবনের শাস্তি পাওয়া তিনজন, সম্পূর্ণ খালাস হয়ে যায়। ফাঁসির সাজা পাওয়া দুজনের শাস্তি পাল্টে হয়ে যায় যাবজ্জীবনে। এমনকী, নিম্ন আদালতে ফাঁসির সাজা পাওয়া একজন, হাইকোর্টে বেকসুর খালাস হয়ে যায়। তৃণমূল সরকার এই মামলায় চোদ্দবার সরকারি আইনজীবী বদল করে, মামলাটাকে ইচ্ছাকৃতভাবে আরও দুর্বল করেছে বলে অভিযোগ ওঠে। এখন কামদুনির পরিবার, এই টুম্পা আর মৌসুমীরা চাইছে, আরজি করের মতোই এই সরকার নতুন করে খুলুক- কামদুনি ফাইলস। আমি এই প্রত্যাশার কথাই বিস্তারিত জেনে নেব, সেই টুম্পা কয়ালের কাছ থেকে, যে কামদুনির ওই নিহত তরুণীর একেবারে ছোট্টবেলার বন্ধু,আর সহপাঠীও বটে।
All Shows






























