এক্সপ্লোর

পুলওয়ামা হামলায় পাক যোগের তথ্যপ্রমাণ নেই, থাকলে দিক ভারত, ব্যবস্থা নেব, হামলা করলে প্রত্যাঘাত, হুঁশিয়ারি ইমরানের

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পাল্টা তোপ ভারতকে। পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের হাত থাকার অভিযোগ উড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক-রাজনীতিক। ভারতের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে পুলওয়ামা সন্ত্রাসে নিজের দেশের কোনওরকম ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন তিনি। তাঁর পাল্টা দাবি, কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তানের যোগসূত্রের কোনও তথ্যপ্রমাণ ভারতের হাতে নেই। ইমরান বলেন, ভারত কোনও তথ্যপ্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষ দিচ্ছে। যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া সম্ভব, এমন কোনও প্রমাণ-নথি থাকলে পেশ করুক, আমরা ব্যবস্থা নেব। কেউ যাতে আমাদের ভূখণ্ড থেকে সন্ত্রাস না ছাড়ায়, নিজেদের স্বার্থেই সেটা দেখব আমরা। আমি ভারত সরকারকে বলতে চাই, কথা দিচ্ছি, কোনও পাকিস্তানির বিরুদ্ধে কিছু প্রমাণ মিললে আমরা ব্যবস্থা নেব। তাঁর সাফাই, ইসলামাবাদ সন্ত্রাস নয়, স্থিতিশীলতা চায়। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, ভারত যদি পাকিস্তানকে আক্রমণের কথা ভাবে, তবে আমরাও প্রত্যাঘাত করব। আর কোনও দ্বিতীয় রাস্তা নেই। আজ ভিডিও বার্তায় ভারতের অভিযোগের জবাবে মুখ খোলেন ইমরান। ভারতের অভিযোগ, পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ৪০ জন সিআরপিএফ জওয়ানের হত্যার দায় নিয়েছে যে জয়েশ-ই-মহম্মদ গোষ্ঠী, তাদের পিছনে আছে পাকিস্তান। তাদের দিয়ে পুলওয়ামা নাশকতা ঘটিয়েছে পাকিস্তানই। ইমরান বলেন, নানা মহল থেকে পাকিস্তানের ওপর পুলওয়ামা হামলার জবাবে আক্রমণের দাবির কথা তিনি ভারতীয় মিডিয়ার মাধ্যমেই জেনেছেন। সেই প্রসঙ্গেই তাঁর তোপ, ভারত আঘাত করলে আমরা পাল্টা মারের কথা ভাববই না, মার দেব। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন বলে মন্তব্য করেন ইমরান। তিনি বলেন, ভারতকে প্রশ্ন করতে চাই, তারা কি অতীত নিয়েই পড়ে থাকতে চায়? কেউ এখান থেকে সন্ত্রাসবাদী হামলা চালাতে যাক বা এখানে এসে হামলা করুক, কোনওটাই আমাদের স্বার্থ পূরণ করবে না।

সেরা শিরোনাম

Nepal Flash Flood : ৯ দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, 'অন্যদের সাহায্য করতে গিয়ে' নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯ দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, 'অন্যদের সাহায্য করতে গিয়ে' নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Nepal Flash Floods : প্রায় ৬০০ শিশুর কোনও খোঁজ মিলছে না, ২ জেলায় ভয়ঙ্কর ছবি নেপালে
প্রায় ৬০০ শিশুর কোনও খোঁজ মিলছে না, ২ জেলায় ভয়ঙ্কর ছবি নেপালে
Nepal Flash Floods : বিধ্বস্ত নেপালে বিস্ময়কর ঘটনা সুড়ঙ্গে, 'বিরল' সাফল্য উদ্ধারকারীদের
বিধ্বস্ত নেপালে বিস্ময়কর ঘটনা সুড়ঙ্গে, 'বিরল' সাফল্য উদ্ধারকারীদের

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget