এক্সপ্লোর

জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দিতে ভারতকে ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করছে পাকিস্তান, সুর চড়িয়ে তোপ আমেরিকার

ওয়াশিংটন: সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের দুমুখো নীতি নিয়ে ফের সুর চড়াল আমেরিকা। সন্ত্রাসবাদীদের মদত দিতে পাকিস্তান ভারতকে ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করল ট্রাম্প প্রশাসন। এক মার্কিন আধিকারিক বলেছেন, ভারত তাদের ঘিরে ফেলছে, এই বাহানা দেখিয়ে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া জারি রেখেছে পাকিস্তান। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি)-র মুখপাত্র মিখায়েল অ্যান্টন বলেছেন, আফগানিস্তানে ভারত যা করছে, তা পাকিস্তানের পক্ষে কোনও বিপদই নয়। কারণ, ভারত আফগানিস্তানে সামরিক ঘাঁটি তৈরি করছে না বা সেনাও মোতায়েন করছে না। অ্যান্টন বলেছেন, ভারত এমন কিছু করছে না যাতে পাকিস্তান মনে করতে পারে যে তাকে ঘিরে ফেলা হচ্ছে। কিন্তু পাকিস্তান অহরহ এই ধরনের অভিযোগ করছে। আর এই অভিযোগকে অজুহাত হিসেবে খাড়া করে জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয় সমর্থন দিয়ে চলেছে। এর আগে আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া সংক্রান্ত নীতি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে তোপ দেগে বলেন, আফগানিস্তানে আমেরিকানদের মারছে যে ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী এজেন্টরা’, তাদেরই নিরাপদ আশ্রয় দিচ্ছে পাকিস্তান। কিন্তু সন্ত্রাসবাদীদের লালন পালন করে গেলে পাকিস্তানকে অনেক কিছু খুইয়ে তার দাম চোকাতে হবে। সন্ত্রাসবাদ দমনে ভারতের আরও বড় ভূমিকার পক্ষে সওয়াল করেন ট্রাম্প। আফগানিস্তানে শান্তির জন্য আঞ্চলিক দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দিয়ে ট্রাম্প বলেন, পাকিস্তানের তালিবানের মতো জঙ্গি গোষ্ঠীগুলির নিরাপদ আশ্রয় দেওয়া আর বরদাস্ত করবে না ওয়াশিংটন। আফগানিস্তানে আমেরিকাকে সাহায্য করলে বরং লাভবান হবে তারা। তালিবান ও অন্য জঙ্গি গোষ্ঠীগুলি এই অঞ্চল ও তার বাইরেও বিপদের সঞ্চার করেছে। ট্রাম্পের এই নয়া কৌশল ঘোষণার প্রতিক্রিয়ায় পাকিস্তান বলেছে, শান্তি ও নিরাপত্তার পক্ষে বিপদের বিষয়টি জটিল ভূরাজনীতির বিষয়টি থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। পাকিস্তানের বিদেশমন্ত্রক এই প্রসঙ্গেও কাশ্মীর প্রসঙ্গ তুলে সাফাই দেওয়ার চেষ্টা করেছে। তাদের দাবি, জম্মু ও কাশ্মীর বিতর্ক সমাধান না হওয়াটা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে একটা বাধা। পাকিস্তানের বক্তব্য, জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলের মতো 'মিথ্যে ভাষ্য' না দিয়ে আমেরিকার উচিত সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করা। পাকিস্তানের এই বক্তব্য অজুহাত আখ্যা দিয়ে খারিজ করে দিল আমেরিকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget