এক্সপ্লোর

জয়সলমীর সীমান্তে 'অনুশীলন' পাক সেনার, নজরদারি বাড়াচ্ছে বিএসএফ

জয়সলমীর: যুদ্ধের প্রস্তুতি। ভারতীয় সীমান্তের কাছেই অনুশীলন পাক সামরিক বাহিনীর। জয়সলমীরের কাছে ভারত-পাক সীমান্তরেখা থেকে ১৫-২০ কিমি দূরে সামরিক তোড়জোড় শুরু করেছে পাকিস্তানি সেনা। এর জেরে সীমান্তে তীক্ষ্ণ নজর রাখছে বিএসএফ বাহিনী। ভিতরে ভিতরে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, এই জমায়েত আসলে স্থলবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ মহড়া। কিন্তু উরি হামলার পর ভারত-পাক সীমান্তে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন সীমান্তে এসে বৃহত্তম মহড়া আয়োজন করাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, সীমান্তের ওই এলাকায় প্রায়শই দেখা যাচ্ছে পাক সামরিক যান। গত ২২ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করেছে তারা। সব মিলিয়ে ১৫,০০০ স্থলবাহিনী এবং ৩০০ জন বায়ুসেনা জয়সলমেরের সীমান্তের ও পারে অবস্থান করছে।। প্রতিরক্ষা সূত্রে তথ্য, জয়সলমীরের কিষণগড় বুল্‌জ এলাকার ঠিক উল্টো দিকে সীমান্তের কাছে এর উল্টো দিকে পাকিস্তানের রহিমার খান, ঘোটাকি, শাদি কা বাদ, মীরপুর, মেন্থোলো এলাকায় যুদ্ধ-কামান, বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি এবং সেনাদের অনুশীলন পর্যবেক্ষণ করছেন। সূত্রের খবর, করাচির ফাইভ কোর, মুলতানের টু স্ট্রাইক কোর এবং ২০৫ ব্রিগেড অনুশীলনে অংশ নিয়েছে। আকাশে ঘন ঘন দেখা যাচ্ছে পাকিস্তানি যুদ্ধ বিমানও। যুদ্ধের বিভিন্ন সরঞ্জামও পরীক্ষা করে দেখা হচ্ছে। নজরে আসছে ট্যাঙ্ক ব্রিগেডও। সূত্রের খবর, রাজস্থান সীমান্তে মরুভূমির কাছে এসে 'ডেসার্ট ওয়্যার গেম' অনুশীলন করছে পাক-সেনা। বিএসএফকে সতর্ক করা হয়েছে। সীমান্তে দ্রুত শক্তিবৃদ্ধি করছে ভারতীয় বাহিনী। সীমান্তে কী চলছে সদাসবর্দা নজর রেখে চলেছে বিএসএফ।

সেরা শিরোনাম

US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget