এক্সপ্লোর

কাশ্মীরে জেলবন্দি সব বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতার মুক্তি চাইল পাকিস্তান

ইসলামাবাদ: সৈয়দ আলি শা গিলানি, ইয়াসিন মালিক সহ কাশ্মীরের সব জেলবন্দি বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতার মুক্তি চাইল পাকিস্তান। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়ার সওয়াল, ওঁরা আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে ‘শান্তিপূর্ণ সংগ্রাম’ করেছেন মাত্র! তিনি বলেছেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গৃহীত সংশ্লিষ্ট প্রস্তাবে দেওয়া প্রতিশ্রুতি মতো আত্মনিয়ন্ত্রণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা কাশ্মীরীদের নেতাদের আটক বা গ্রেফতারির  নিন্দা করছে পাকিস্তান। আমরা ভারতকে বলছি, শৃঙ্খলাহীন জন নিরাপত্তা আইনে অভিযুক্ত হাজার হাজার রাজনৈতিক বন্দিকে ছেড়ে দেওয়া হোক। yasin-malik.jpgনাফিসের অভিযোগ, শরীর-স্বাস্থ্য ভেঙে পড়া সত্ত্বেও দিনের পর দিন গৃহবন্দি রাখা হয়েছে হুরিয়ত নেতা গিলানিকে, ‘বেআইনি ভাবে আটকে রেখে’ ইয়াসিন মালিকের প্রতি ‘অমানবিক আচরণ’ করা হয়েছে, ফলে ‘প্রাণঘাতী’ হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তিনি বলেন, কাশ্মীরে ভারতের ‘লাগাতার নৃশংসতা অত্যাচারে’ শহিদ হয়েছেন ১১০ জনের বেশি নিরীহ নাগরিক, জখম হয়েছেন ১৫ হাজারের বেশি, যাঁদের অনেকেরই পরিস্থিতি সংকটজনক। এর কঠোর নিন্দা করছে পাকিস্তান। আন্তর্জাতিক মহল, বিশেষত শীর্ষ মানবাধিকার গোষ্ঠীগুলিকেও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ‘মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা’র দিকে নজর দেওয়ার আবেদন জানান তিনি। এদিনও নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র  দাবি পাকিস্তান প্রত্যাখ্যান করছে বলে জানিয়ে দেন নাফিস। বলেন, মিথ্যায় ভরা, দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে শুধু উত্তেজনাই বাড়ে, তা আঞ্চলিক শান্তি, সুস্থিতিকেও বিপন্ন করে তোলে, আর ভারত এটাই চায়। তাঁর দাবি, ভারত সরকার সার্জিক্যাল স্ট্রাইকের ব্যাপারে যে ভাসাভাসা, অস্বচ্ছ দাবি করছে, তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠছে, এমনকী ভারতের মধ্য থেকেও। ভারত ও পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীও ঘটনাস্থল ঘুরেছে, কিন্তু ভারতের দাবির সমর্থনে কিছুই পায়নি।  আমরা রাষ্ট্রপুঞ্জের   সেক্রেটারি জেনারেলের মুখপাত্রের বক্তব্যও দেখেছি, তাতে কিন্তু ভারতের দাবি স্পষ্ট নাকচ করা হয়েছে।

সেরা শিরোনাম

Birthright Citizenship in US : আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
Indus Water Treaty: জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
Sheikh Hasina Returning to Bangladesh: বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget