এক্সপ্লোর

কাশ্মীরে এনকাউন্টারে খতম ১৩ সন্ত্রাসবাদীকে 'নিরপরাধ' তকমা, ভারতকে ট্যুইটে আক্রমণ আফ্রিদির, পাল্টা কটাক্ষ গম্ভীরের

নয়াদিল্লি: কাশ্মীরে এনকাউন্টারে ১৩ জঙ্গির মৃত্যুর পর পাকিস্তানের সুরেই ভারতকে নিশানা শাহিদ আফ্রিদির। নিজের দেশের সরকারের লাইনে হেঁটে কাশ্মীরে ভারতীয় বাহিনীর হাতে খতম সন্ত্রাসবাদীদের 'নিরপরাধ' সার্টিফিকেট দিয়েছেন তিনি। প্রাক্তন পাকিস্তানি তারকা ক্রিকেটার ট্যুইট করেছেন, ভারত অধিকৃত কাশ্মীরে ভয়াবহ, উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতার কণ্ঠস্বর চাপা দিতে অত্যাচারী শাসককূল নিরীহদের গুলি করে মারছে। অবাক হয়ে ভাবি কোথায় গেল রাষ্ট্রপুঞ্জ, বাকি আন্তর্জাতিক সংস্থাগুলি, কেন তারা এই রক্তপাত থামাতে কোনও চেষ্টা করছে না? বেশিক্ষণ দেরী হয়নি। সঙ্গে সঙ্গেই পাল্টা মুখের মতোই জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি আফ্রিদিকে তীব্র কটাক্ষ করেছেন। আফ্রিদির আগে আরেক প্রাক্তন শীর্ষ পাক ক্রিকেটার ইমরান খানও ট্যুইট করেন, নিরীহ কাশ্মীরীদের ওপর ভারতীয বাহিনীর নৃশংসতা, ভারতের দখল করা কাশ্মীরে নিরস্ত্র জনতার হত্যার তীব্র নিন্দা করছি। কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের গণতান্ত্রিক সংগ্রামের পাশে আছেন পাকিস্তানের মানুষ। ভারত অধিকৃত কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রপুঞ্জের। আমেরিকা যখন পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা হাফিজ মহম্মদ সঈদের রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করে তাঁর পাক রাজনীতির মূল ধারায় পা রাখার চেষ্টা ভেস্তে দিতে উদ্যোগী হল, তখনই কাশ্মীরে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদকে এহেন খুল্লমখুল্লা সমর্থন আফ্রিদি, ইমরানের। ১৩ সন্ত্রাসবাদী নিহত হওয়ার পরই পাক সরকার বিবৃতি দিয়ে ওদের 'নিরপরাধ' বলে প্রচার করে।যদিও বাস্তব একেবারে উল্টো। ওরা সবাই নিষিদ্ধ হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবার সদস্য, এমনকী ওদের দুজন গত বছর মে মাসে কাশ্মীরে লেফটেন্যান্ট উমর ফয়াজের নৃশংস হত্যায় জড়িত। নিহত সন্ত্রাসবাদীদের হেফাজত থেকে একে ৪৭, একে ৭৪ রাইফেল সহ প্রচুর অস্ত্রশস্ত্র পাওয়া যায়। এমনকী ওদের একজনের পরিবার সেনাবাহিনীর অনুমতি নিয়ে তাকে আত্মসমর্পণের আবেদন করে।যদিও সে তাতে কর্ণপাত করেনি, উল্টে গুলি চালায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget