এক্সপ্লোর

ভারত অগ্নি-৫ পরীক্ষা করছে, পাল্টা পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেম দিল চিন

বেজিং: পাকিস্তানকে একটি শক্তিশালী ট্র্যাকিং সিস্টেম বিক্রি করেছে চিন, যা তাদের সবসময়ের মিত্রের একাধিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র নির্মাণ ও তার ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়ার গতি বাড়াতে পারে। চিনের সিচুয়ান প্রদেশের চেংডুতে সরকারি সংস্থা সিএএস ইনস্টিটিউট অব অপটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের গবেষক ঝেং মেঙ্গউই জানিয়েছেন এ কথা। হংকঙের সাউথ চায়না মর্নিং পোস্টকে তিনি জানিয়েছেন, পাকিস্তান অতি উচ্চমানের, বড় মাপের অপটিক্যাল ট্র্যাকিং ও সিস্টেম কিনেছে চিন থেকে। তিনি বলেছেন, আমরা স্রেফ ওদের একজোড়া চোখ দিয়েছি, ওরা যা দিয়ে যেখানে খুশি, এমনকী চাঁদে পর্যন্ত, নজর দিতে পারে। ঝেং বলেন, তাঁর দেশের প্রতিরক্ষা স্বার্থ জড়িয়ে থাকার ফলে ওই প্রযুক্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং পাকিস্তানের কোথায় তার প্রয়োগ করা হচ্ছে, তা জানাতে পারছেন না। যদিও তিনি জানান, পাক সামরিক বাহিনী সম্প্রতি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখতে, আরও উন্নত করে তুলতে একটি ফায়ারিং রেঞ্জে বসায় ওই সিস্টেম। পাকিস্তান কত খরচ করেছে এজন্য, জানা যায়নি। চিনই পাকিস্তানকে প্রথম এ ধরনের গুরুত্বপূর্ণ সিস্টেম সরবরাহ করল বলে জানিয়েছে চিনা গবেষণা সংস্থাটি। হংকঙের সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, ভারত যেহেতু সবচেয়ে উন্নত পরমাণু অস্ত্র বহনে তৈরি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) অগ্নি-৫ পরীক্ষা করছে, সেজন্যই পাকিস্তানকে এই সিস্টেম সরবরাহ করছে চিন। অগ্নি-৫ এর বেজিং বা সাংহাই পর্যন্ত আঘাত হানার ক্ষমতা আছে। ভারতের একটি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের তাদের চেয়ে অনেক বেশি দূরত্ব পেরনোর ক্ষমতা আছে বলে পাকিস্তান একসঙ্গে অনেকগুলি নিশানায় আঘাত হানতে পারে রিএন্ট্রি ভেহিকল (এমআইআরভি) তৈরির ওপর জোর দিয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম যেগুলি বিভিন্ন নিশানায় ছুটে যেতে পারে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা এজেন্সি সরকারি ভাবে গত মার্চে জানায়, পাকিস্তান গত জানুয়ারি মাসে তাদের পরমাণু অস্ত্র বহনক্ষম আবাদিল মিসাইলের প্রথম পরীক্ষামূলক উত্ক্ষেপণ করে। কিন্তু পাকিস্তানের বাইরের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, আবাদিল ক্ষেপণাস্ত্র যুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করতে হলে আরও সময় লাগবে। এখনও তা প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাকে আরও ভাল করে তুলতে হবে। চিন পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। জাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান সহ নানা সরঞ্জাম তারা পাকিস্তানকে দেয়। যে চিনা টিম ওই সিস্টেম পাকিস্তানে নিয়ে গিয়েছিল, তাদের সেগুলি জোড়া দেওয়ার জন্য প্রায় তিন মাস সেখানে থাকতে হয়েছিল। ভিআইপি আতিথ্য দেওয়া হয় তাদের।

সেরা শিরোনাম

Flying Object: ইরানের আকাশে রহস্যময় রঙিন আলো, ধরা পড়ল ক্যামেরায়, UFO নাকি অন্য কিছু?
ইরানের আকাশে রহস্যময় রঙিন আলো, ধরা পড়ল ক্যামেরায়, UFO নাকি অন্য কিছু?
UFO-Alien Files: ‘মানুষ একা নয়’, ব্রহ্মাণ্ডের গভীরে আছে তারাও, ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে বড় দাবি, সরাসরি ট্রাম্পের হস্তক্ষেপ চাইছেন UFO হুইসলব্লোয়াররা
‘মানুষ একা নয়’, ব্রহ্মাণ্ডের গভীরে আছে তারাও, ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে বড় দাবি, সরাসরি ট্রাম্পের হস্তক্ষেপ চাইছেন UFO হুইসলব্লোয়াররা
West Asia Situation: সৌদি আরবে মিসাইল ও ড্রোন হামলা, দাউ দাউ করে আগুন, কালো ধোঁয়া
সৌদি আরবে মিসাইল ও ড্রোন হামলা, দাউ দাউ করে আগুন, কালো ধোঁয়া
Donald Trump AI Force: এবার AI Force আনছে আমেরিকা, ঝুঁকি মানতেই নারাজ ট্রাম্প, বড় ঘোষণা করলেন
এবার AI Force আনছে আমেরিকা, ঝুঁকি মানতেই নারাজ ট্রাম্প, বড় ঘোষণা করলেন

ভিডিও

Humayun Kabir News: '৬ তারিখে সকাল থেকে এই পুলিশের এই দালালদের মোকাবিলায় নামব', বললেন হুমায়ুন কবীর
Mandarmani Incident : মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ জন, মৃত ১ | ABP Ananda
Bhangar College News : ভাঙড় কলেজে সায়ন্তন বসু যেতেই ধুন্ধুমার! SFI, ISF-এর বিক্ষোভ, পাল্টা ABVP
Congress News : ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, ভোটের আগের দিন পর্যন্ত মিলন প্রধানকে থাকতে হবে জেলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.৯.২৬)পর্ব ২: জেপি নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর অবশেষে চিহ্নিত ৩ অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Akram On Babar: 'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
New Labelling Rules: ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
VB-G RAM G: নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
El Nino Alert : আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
Suryakumar Yadav: আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
Cockroach Janta Party: ‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
Ajker Rashifol: আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
Humayun Kabir: '১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
'১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
Embed widget