এক্সপ্লোর

এবার সন্ত্রাসবাদ বিরোধী আইনে হাফিজ ও চার সঙ্গীর নাম অন্তর্ভুক্ত করল পাকিস্তান

ইসলামাবাদ: সুফি ধর্মস্থানে গত বৃহস্পতিবারের ভয়াবহ আত্মঘাতী হামলার পর সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পাল্টা অভিযানে নেমেছে পাকিস্তান। ভারতের দাবি উড়িয়ে এতদিন সন্ত্রাস, নাশকতায় হাফিজ সঈদের যোগাযোগ অস্বীকার করে এসেছে তারা। কিন্তু এবার মুম্বই সন্ত্রাসের মাস্টারমাইন্ডকে সন্ত্রাসবাদী বলে কার্যত স্বীকার করল তারা। হাফিজ ও কাজি কাসিফ নামে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের একজনকে পাকিস্তানের সন্ত্রাস দমন আইনের চতুর্থ শিডিউলে অন্তর্ভুক্ত করেছে পঞ্জাব সরকার। ‘ডন নিউজ’-এর খবর, ওদের পাশাপাশি ফয়সলাবাদের আবদুল্লা ওবেইদ, জফর ইকবাল ও আবদুর রহমান আবিদ নামে মুরিদকের মারকাজ-ই-তাইবার দুই সদস্যের নামও সন্ত্রাসবাদী তালিকায় ঢোকানো হয়েছে। সঈদের নিজের গোষ্ঠী ও তাদের সহযোগী রাজনৈতিক সংগঠনগুলির প্রবল আপত্তির মধ্যেই গত ৩০ জানুয়ারি সঈদ ও সন্ত্রাসবাদী আইনের চতুর্থ শিডিউলে ঢোকানো চারজনকে লাহোরে গৃহবন্দি করা হয়েছে। ‘ডন’-এর রিপোর্ট,  জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াতের সক্রিয় সদস্য হিসাবে চিহ্নিত করে এদের বিরুদ্ধে সন্ত্রাস দমন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও নির্দেশ দিয়েছে অভ্যন্তরীণ মন্ত্রক। পাশাপাশি সঈদ ও তাঁর জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াতের ৩৭ জন নেতাকে এক্সিট কন্ট্রোল লিস্টেও (ইসিএল) রেখেছে পাক প্রশাসন, যার ফলে এরা দেশ ছাড়তে পারবে না। ১৯৯৭ সালের সন্ত্রাস দমন আইনে কাউকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে একতরফা ওই আইনের চতুর্থ শিডিউলে ঢোকানোর ক্ষমতা দেওয়া হয়েছে সরকারকে। স্রেফ ওই তালিকায় নাম উঠলেই ধরে নেওয়া হয়, কোনও না কোনও ভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি। যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা, সম্পত্তি তল্লাশি সহ একাধিক আইনি ব্যবস্থার সামনে পড়তে হয় তাকে। আর চতুর্থ শিডিউলের ধারা লঙ্ঘন হলেই তিন বছর পর্যন্ত জেল বা জরিমানা, নয়তো একসঙ্গে দুটিই হতে পারে। পাক দৈনিকটির বক্তব্য, সঈদকে গৃহবন্দি রাখার পদক্ষেপে পাক সেনার সমর্থন রয়েছে এবং অনেকেরই মত, পাকিস্তানের কাছে নিরাপত্তা ক্ষেত্রে অগ্রাধিকার বদলে যাচ্ছে, এটা তারই নিদর্শন। সন্ত্রাসবাদী কার্যকলাপে তাঁর ভূমিকার জন্যও সঈদের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে মার্কিন প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget