এক্সপ্লোর

হাফিজ সঈদের সেবামূলক সংস্থার সম্পত্তি, জমিজমার নিয়ন্ত্রণ হাতে তুলে নিচ্ছে পাকিস্তান?

ইসলামাবাদ: মুম্বই সন্ত্রাসের মাস্টারমাইন্ড হাফিজ সঈদের যাবতীয় তথাকথিত সেবামূলক প্রতিষ্ঠান, সেগুলির সম্পত্তি, জমিজমার নিয়ন্ত্রণ অভিযান চালিয়ে হাতে নেওয়ার পরিকল্পনা ছকে ফেলেছে পাকিস্তান? বিভিন্ন প্রাদেশিক ও ফেডেরাল সরকারকে পাঠানো গত ১৯ ডিসেম্বরের এক গোপন নির্দেশে এমনই প্ল্যান রয়েছে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছে প্রশাসন। তারই একটিতে হাজির থাকা তিন অফিসার জানিয়েছেন, 'সিক্রেট' ছাপ মারা অর্থমন্ত্রকের ১৯ ডিসেম্বরের ওই নথিতে পাকিস্তানের ৫টি প্রদেশের সরকার ও আইন প্রনয়ণকারী এজেন্সিগুলিকে ২৮ ডিসেম্বরের মধ্যে অ্যাকশন প্ল্যান জমা দিয়ে জানাতে বলা হয়, সঈদের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের নিয়ন্ত্রণ 'হাতে নেওয়া যায়'। আমেরিকা দুটি গোষ্ঠীকেই সঈদের সংগঠন লস্কর-ই-তৈবার 'সন্ত্রাসবাদী ফ্রন্ট' তকমা দিয়েছে। ১৯৮৭ সালে তৈরি লস্করকে ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী করেছে ভারত, আমেরিকা উভয়েই। প্রায় ১৬৬ জন নিহত হয় সেই হামলায়। সঈদ অবশ্য মুম্বই হামলায় জড়িত থাকার অভিযোগ বারবার নাকচ করেছে। পাকিস্তানের এক আদালতও তাকে দোষী সাব্যস্ত করার পর্যাপ্ত তথ্যপ্রমাণ পায়নি। ১৯ ডিসেম্বরের নির্দেশে 'ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স'-এর কথা বলা হয়েছে। শুধু সঈদের দুটি সেবামূলক সংস্থার উল্লেখ করে ওদের বিরুদ্ধে 'ব্যবস্থা নিতে হবে' লেখা রয়েছে তাতে। ওই টাস্ক ফোর্স হল একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা অবৈধ আর্থিক লেনদেন ও সন্ত্রাসে অর্থ বিনিয়োগ রুখতে ব্যবস্থা নেয়। তারা পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে যে, সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ ঢালা বন্ধে ব্যবস্থা নিতে না পারায় তাদের নাম একটি নজরদারি তালিকায় উঠতে পারে। এ ব্যাপারে পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী এহসান ইকবাল, যিনি এই সংক্রান্ত এক বৈঠকে ছিলেন, শুধু এটুকুই বলেন যে, পাকিস্তানে সব নিষিদ্ধ গোষ্ঠীর তহবিল সংগ্রহ বন্ধ করতে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। ইকবালের দাবি, তাঁরা আমেরিকার চাপে ব্যবস্থা নিচ্ছেন না। বলেন, কাউকে খুশি করার কিছু নেই। আমরা দেশবাসী ও আন্তর্জাতিক মহলকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে কাজ করছি। এদিকে জামাত ও ফালাহ-র মুখপাত্ররা সরকারি বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত কোনও মন্তব্য করতে নারাজ। তাদের দাবি, এখনও পর্যন্ত কোনও অভিযান সংক্রান্ত খবর তাদের কাছে নেই। একজন বলেন, আমাদের কার্যকলাপ, সম্পত্তির ব্যাপারে কেউ কিছু জানতে চায়নি। পর্যবেক্ষক মহলের মতে, সত্যিই পাকিস্তান এই প্ল্যান কার্যকর করার পথে এগোলে তা হবে সঈদ-বিরোধী নেটওয়ার্কের বিরুদ্ধে এক সত্যিকারের বড় পদক্ষেপ। সঈদের ৩০০-র মতো স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, প্রকাশনা সংস্থা, অ্যাম্বুল্যান্স পরিষেবা আছে। জামাত, ফালাহ-তে কাজ করে প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবক, কয়েকশো মাইনে করা কর্মী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget