এক্সপ্লোর

পাকিস্তানে ফের হাফিজ সইদের জন্য নিরাপত্তারক্ষী মোতায়েন

লাহৌর: মুম্বইয়ে ২৬/১১ হামলার মূল চক্রী জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের জন্য ফের নিরাপত্তারক্ষী মোতায়েন করল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরকার। মাসখানেক আগে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে হাফিজের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তবে আজ এক সরকারি আধিকারিক বলেছেন, ‘হাফিজ সইদের উপর প্রাণঘাতী হামলার আশঙ্কা আছে। সেই কারণেই পঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে ফের হাফিজের নিরাপত্তায় পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে।’ গত মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, হাফিজের নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। এরপরেই প্রভাবশালী ব্যক্তিদের নিরাপত্তায় মোতায়েন ৪,৬১০ জন পুলিশকর্মীকে অন্যত্র সরিয়ে দেয় পঞ্জাব প্রদেশের সরকার। এর বিরুদ্ধে লাহৌর হাইকোর্টের দ্বারস্থ হন হাফিজ। প্রধান বিচারপতি বলেন, যাঁদের জীবনের আশঙ্কা আছে, তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এরপর ফের হাফিজকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে পেশ করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন জামাত প্রধান। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজের মাথার দাম ১০০ কোটি মার্কিন ডলার। সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র হাফিজের মাথার দাম ঘোষণা করেছে। জামাতকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবেও ঘোষণা করা হয়েছে। তবে পাকিস্তানে বহাল তবিয়তেই আছেন হাফিজ। তাঁর নিরাপত্তায় রয়েছে জামাত-উদ-দাওয়ার একটি বিশেষ দল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NIA Probe: ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, অশান্তি বাঁধানোর ছক? ধৃত ৭ বিদেশি, প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা
ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, অশান্তি বাঁধানোর ছক? ধৃত ৭ বিদেশি, প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা
Ali Larijani Death: যুদ্ধ থামানোর পথ নেই! লারিজানি হত্যায় তীব্র পশ্চিম এশিয়ার সংঘাত
যুদ্ধ থামানোর পথ নেই! লারিজানি হত্যায় তীব্র পশ্চিম এশিয়ার সংঘাত
Science News: অগ্ন্যুৎপাতের পর লাভার স্রোত রাস্তায়, দীর্ঘ পথ পেরিয়ে এসে মিশল ভারত মহাসাগরে
অগ্ন্যুৎপাতের পর লাভার স্রোত রাস্তায়, দীর্ঘ পথ পেরিয়ে এসে মিশল ভারত মহাসাগরে
Viral Video: পাহাড়ের গায়ে গোঁত্তা খেয়ে চরকি পাক, অবতরণের মুখে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃতদেহ নিয়ে উড়েছিল
পাহাড়ের গায়ে গোঁত্তা খেয়ে চরকি পাক, অবতরণের মুখে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃতদেহ নিয়ে উড়েছিল

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget