এক্সপ্লোর

‘বিচারবর্হিভূত কায়দায় হত্যা’ বুরহানকে! নিরপেক্ষ তদন্ত দাবি পাকিস্তানের

নিউ ইয়র্ক: বুরহান ওয়ানির জন্য চোখের জল ফেলেই চলেছে পাকিস্তান! নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হত হিজবুল মুজাহিদিন কমান্ডারকে ‘স্বাধীনতা যোদ্ধা’, ‘শহিদ’ বলেই ক্ষান্ত হচ্ছে না তারা। এবার তাকে ‘বিচারবর্হিভূত পথে’ হত্যা করা হয়েছে বলে দাবি করে নিরপেক্ষ তদন্তও চাইল।   গত সপ্তাহে রাষ্ট্রসঙ্ঘে এক কাশ্মীরী প্রতিনিধিদল দেখা করেছিল পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধির সঙ্গে। তাদের সঙ্গে আলোচনায় মালিহা জানান, ‘কাশ্মীরের স্বার্থে নৈতিক, কূটনৈতিক সমর্থন দিয়ে যাওয়ার নীতিনিষ্ঠ অবস্থানে’ পাকিস্তান অটল রয়েছে।   রাষ্ট্রসঙ্ঘে পাক মিশন প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিচারবহির্ভূত কায়দায় ওয়ানি ও অন্য বিক্ষোভকারীদের হত্যার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন লোধি। পাকিস্তান রাষ্ট্রসঙ্ঘের নানা মঞ্চে লাগাতার কাশ্মীর ইস্যু তুলে ধরছে বলেও জানিয়েছেন তিনি।   লোধি প্রতিনিধিদলটিকে এও বলেছেন, রাষ্ট্রসঙ্ঘে গৃহীত একাধিক প্রস্তাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বটে, কিন্তু কাশ্মীরের মানুষকে ‘অবাধ, নিরপেক্ষ গণভোটে’র মাধ্যমে ‘আত্মনিয়ন্ত্রণের অধিকার’ প্রয়োগ করতে দেওয়া হয়নি। বর্তমানে কাশ্মীরের অশান্ত হয়ে ওঠার মূলে এটাই রয়েছে। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা, শান্তি বিপন্ন হতে বসেছে।   বিবৃতিতে এও বলা হয়েছে যে, কাশ্মীরী প্রতিনিধিদলটি পাকিস্তানের অবিরাম সমর্থন ও নানা আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু তোলার প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছে।   প্রসঙ্গত, নানা সময়ে কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নানা মঞ্চ, ব্যক্তির কাছে তদ্বির করতে দেখা যায় লোধিকে। তাঁর পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন, অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ (ওআইসি)-এর সেক্রেটারি জেনারেল ও রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনারকে চিঠি লিখে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের উদ্বেগের কথা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর বিদেশবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজও। কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছেন তিনি।    

সেরা শিরোনাম

Indus Water Treaty: জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
Sheikh Hasina Returning to Bangladesh: বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’

ভিডিও

SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Firhad Hakim | গ্রেফতারির ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল
Suvendu Adhikari | ''পেন যদি ফিরহাদ হাকিম হয়, দোয়াতটার নাম মমতা ব্যানার্জি'', কল্য়াণকে পাল্টা মুখ্য়মন্ত্রী
Suvendu on Humayun : 'এনাফ ইজ় এনাফ, সময় এসেছে সবক শেখানোর', হুমায়ুনের উদ্দেশে চরম সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget