এক্সপ্লোর

সঈদ ও চার সঙ্গীকে গৃহবন্দি রাখার মেয়াদ বাড়ানোর আবেদন প্রত্যাহার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের

লাহোর: মুম্বই সন্ত্রাসবাদী হানা মামলার মস্তিষ্ক হাফিজ মহম্মদ সঈদকে গৃহবন্দি রাখার সময়সীমা বৃদ্ধির আবেদন পাকিস্তান সরকার প্রত্যাহার করে নেওয়ায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের ১৯৯৭ সালের সন্ত্রাস দমন আইনে গত ৩১ জানুয়ারি চার সহযোগীর পাশাপাশি সঈদকে ৯০ দিনের জন্য আটক করে পাক সরকার। সেই থেকে পাঁচজনই গৃহবন্দি। পঞ্জাব সরকারের স্বরাষ্ট্র দপ্তরের এক অফিসার সুপ্রিম কোর্টের বিচারপতি এজাজ আফজল খানের নেতৃত্বাধীন তিন সদস্যের ফেডেরাল জুডিশিয়াল রিভিউ বোর্ডকে জানান, সঈদ ও তাঁর ৪ সঙ্গীর সন্ত্রাস দমন আইনে গৃহবন্দি থাকার মেয়াদ আর বাড়ানোর পক্ষপাতী নয় প্রাদেশিক সরকার। জামাত নেতাদের আটক রাখার সময়সীমা বাড়ানোর আবেদন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। বোর্ড এটা গ্রহণ করুক। সরকারের আবেদন গ্রহণ করে বিষয়টিতে ইতি টেনে দেয় বোর্ড। কেন সরকার সঈদদের গৃহবন্দি রাখার মেয়াদ বাড়ানোর আবেদন তুলে নিল, জানতে চাওয়া হলে পঞ্জাব প্রশাসনের এক পদস্থ কর্তা যুক্তি দেন, সরকার সঈজ ও বাকি চারজনকে গৃহবন্দি রাখার মেয়াদ ২৪ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ১৯৬০ সালের জনজীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশের অধীনে, তাই ওদের সন্ত্রাস দমন আইনে গৃহবন্দি করে রাখার প্রয়োজন আর নেই। সঈদ ও বাকিদের আটক রাখার জন্য রিভিউ বোর্ডে পেশ করার কথা ছিল, কিন্তু যেহেতু ৫ জনই জনজীবনে শান্তি শৃঙ্খলা রক্ষার নির্দেশে আটক হয়েছে, সেজন্য ওদের গৃহবন্দি রাখার মেয়াদ বাড়ানোর জন্য রিভিউ বোর্ডের সামনে হাজির করার বাধ্যবাধকতা নেই সরকারের। প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর থেকে সঈদ সহ ৫ জনের গৃহবন্দি থাকার মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় পঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তর। ২৮ জুলাই শেষ যে বিজ্ঞপ্তি জারি হয়, সেই অনুসারে ওদের আটক রাখার সময়সীমা ২৫ সেপ্টেম্বর শেষ হয়ে যায়।

সেরা শিরোনাম

Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget