এক্সপ্লোর

Pfizer COVID-19 Vaccine Update: বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ভ্যাকসিনে অনুমতি ব্রিটেনের, আগামী সপ্তাহেই শুরু হতে পারে টিকাদানের কাজ

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার/বায়োএনটেক-এর করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিল ব্রিটেন। ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ জানিয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত অসুস্থতার ক্ষেত্রে ৯৫ শতাংশ সুরক্ষাপ্রদানকারী এই টিকা চালু করার ক্ষেত্রে নিরাপদ।

লন্ডন: বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার/বায়োএনটেক-এর করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিল ব্রিটেন। ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ জানিয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত অসুস্থতার ক্ষেত্রে ৯৫ শতাংশ সুরক্ষাপ্রদানকারী এই টিকা চালু করার ক্ষেত্রে নিরাপদ। অগ্রাধিকারপ্রাপ্ত গোষ্ঠীগুলির লোকজনদের আগামী কয়েকদিনের মধ্যেই টিকা প্রদানের কাজ শুরু হতে পারে। ব্রিটেন ইতিমধ্যেই ৪ কোটি ডোজের বরাত দিয়েছে, যা, দুবার করে ২ কোটি মানুষকে টিকা দানের ক্ষেত্রে পর্যাপ্ত। এর মধ্যে এক কোটি খুব শীঘ্রই হাতে আসবে। কাজেই কিছুদিনের মধ্যেই ব্রিটেনে প্রথম দফার টিকাদানের জন্য তা চলে আসবে। ধারনা থেকে বাস্তব রূপায়নের ক্ষেত্রে এই ভ্যাকসিনই দ্রুততম। ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে যে সব প্রক্রিয়া রয়েছে, তা পূর্ণ করতে সাধারণ ক্ষেত্রে প্রায় এক দশকের মতো সময় লাগে। এক্ষেত্রে সেই সমস্ত প্রক্রিয়া মাত্র ১০ মাসের মধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। ভ্যাকসিন প্রদানের কাজ শুরু হলেও মানুষকে সতর্ক থাকতে হবে এবং সংক্রমণের প্রসার এড়াতে করোনাবিধি মেনে চলতে হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর অর্থ সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার, সাবান-জল দিয়ে বারেবারে হাত ধোয়া বা স্যানিটাইটার ব্যবহারের মতো বিধি কঠোরভাবেই মেনে চলা দরকার। সেইসঙ্গে আক্রান্ত বলে যাঁদের সন্দেহ করা হচ্ছে, তাঁদের টেস্ট করা ও পজিটিভ এলে আইসোলেশনে থাকার মতো বিধিতে কোনওভাবেই রাশ আলগা করা যাবে না। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখিযা প্কায় ৬.৪ কোটির বেশি। ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষের বেশি। এরইমধ্যে ব্রিটেনে সাধারণ মানুষের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিনের অনুমতি দেওয়া হল। সাধারণ মানুষের ব্যবহারের জন্য ফাইজার/বায়োএনটেক-এর করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হল। এরফলে খুব শীঘ্রই সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এই ভ্যাকসিনকে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে এবং ড্রাই আইস প্যাক করা বিশেষ বক্সে নিয়ে যেতে হবে। ডেলিভারি হওয়ার পর তা পাঁচদিন ফ্রিজে রাখা যেতে পারে। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই প্রাথমিক অগ্রাধিকার সংক্রান্ত তালিকা তৈরি করেছেন। এক্ষেত্রে যাঁদের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি, সে কথা মাথায় রেখেই এই তালিকা তৈরি হয়েছে। তালিকার প্রথমে রয়েছেন কেয়ার হোমের বাসিন্দা ও কর্মীরা। এরপর ৮০ বছরের বেশি লোকজন এবং স্বাস্থ্য ও সামাজিক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। আগামী সপ্তাহেই তাঁরা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে যাবেন। ৫০ বছরের উর্দ্ধে বা কোমর্বিডি সম্পন্ন অপেক্ষাকৃত অল্পবয়সীদের টিকাদানের কাজ ভ্যাকসিনের সরবরাহ অনুযায়ী আগামী বছরের শুরুতেই হতে পারে। এই ভ্যাকসিনের জন্য ২১ দিনের ব্যবধানে দুটি ডোজ দিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?

ভিডিও

Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Nirmal Ghosh: নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাতের অভিযোগ!
Nirmal Ghosh: ভুরিভুরি অভিযোগ! গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, উঠছে নির্মল ঘোষের গ্রেফতারের দাবিও
BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget