এক্সপ্লোর

‘আজ জম্মু ও কাশ্মীর নিয়েছি, কাল বালুচিস্তান, পাক-অধিকৃত কাশ্মীর, অখন্ড ভারতের স্বপ্ন পূরণ করবেন মোদি’, পাকিস্তানের রাজধানীতে ব্যানার! গ্রেফতার ১, তদন্তের নির্দেশ

পাক পুলিশ নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যানারগুলি খুলে ফেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে। ব্যানারে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের নামে বার্তা রয়েছে।

ইসলামাবাদ: পাকিস্তানের রাজধানীর আনাচে কানাচে ভারতপন্থী ব্যানার! যা ভারত-পাকিস্তান সম্পর্কের হালহকিকতের পরিপ্রেক্ষিতে একেবারেই অকল্পনীয়, অভাবিত। ভারত সরকার সোমবার সংসদে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনু্চ্ছেদ রদ করার পর ইসলামাবাদের নানা জায়গায় ওই ব্যানার দেখা গিয়েছে বলে খবর। হাই সিকিউরিটি রেড জোনেও চোখে পড়ে ভারতকে সমর্থনে জানিয়ে দেওয়া ব্যানার। এ ব্যাপারে ব্লু এরিয়া থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ভারতের সংসদে পেশ হওয়া জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে গোটা রাজ্যকে জম্মু ও কাশ্মীর, লাদাখে ভেঙে দেওয়ার প্রস্তাব রয়েছে। দুটিই হবে কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু ও কাশ্মীর বলে কোনও রাজ্যই থাকবে না। পাক পুলিশ নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যানারগুলি খুলে ফেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে। দি ডন-এর খবর, কয়েকজন পথচারী নজরে পড়ায় পুলিশকে ব্যানারের কথা জানালে তারা পদক্ষেপ করে। ব্যানারে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের নামে বার্তা রয়েছে। ‘মহা-ভারত, সামনের দিকে একটি পদক্ষেপ’ শিরোনাম লেখা ব্যানারে বলা হয়েছে, আজ জম্মু ও কাশ্মীর নিয়েছি, কাল বালুচিস্তান, পাক-অধিকৃত কাশ্মীর নেব। আমার বিশ্বাস আছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অখন্ড ভারতের স্বপ্ন পূরণ করবেন। অধিকাংশ ব্যানার দেখা যায় কোহসার, আবপারা থানার আওতাভূক্ত এলাকায়। ব্যানারগুলি লাগানোর পিছনে কে বা কারা আছে, খুঁজে বের করতে সেফ সিটি ক্যামেরার সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ইনস্পেক্টর জেনারেল আমির জুলফিকার। প্রাথমিক তদন্তে প্রকাশ, মঙ্গলবার সকালে মোটরবাইক চেপে আসা দুজন ব্যক্তি এফ-৬ এলাকায় ওই ব্যানার টাঙায়। সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে। ইসলামাবাদের জেলাশাসক কেন প্রায় ৫ ঘন্টা কেটে যাওয়ার পর ব্যানারগুলি খোলা হল, তা তদন্ত করতে বলেছেন। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে স্থানীয় এক ব্যক্তিকে ব্যানারগুলি দেখিয়ে কাদের হাত আছে, সে ব্যাপারে বিস্ময় প্রকাশ করতে দেখা যাচ্ছে। লোকটি নিজের পরিচয় দিচ্ছে সাজিদ নামে। সে বলছে, অবাক হয়ে যাচ্ছি, পাকিস্তানিরা কী করছে! আমরা মনে হয় ঘুমিয়ে রয়েছি!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget