এক্সপ্লোর

পুলওয়ামা হামলা: ভারতের ডসিয়ারে উল্লেখ করা ২২টি জায়গায় কোনও সন্ত্রাসবাদী ক্যাম্প নেই, অনুরোধ এলে ঘুরে দেখতে দিতে রাজি, জানাল পাকিস্তান

ইসলামাবাদ: পুলওয়ামা সন্ত্রাসে জইশ-ই-মহম্মদের হাত থাকার দাবির স্বপক্ষে ভারত ডসিয়ার বা তথ্যপঞ্জির দেওয়ার পরও আরও তথ্যপ্রমাণ চাইল পাকিস্তান। ইসলামাবাদের বক্তব্য, ভারতের ডসিয়ারের পরিপ্রেক্ষিতে তাদের ‘প্রাথমিক তদন্তে’ পাওয়া তথ্য ভারতকে দেওয়া হয়েছে। জঙ্গি ঘাঁটি আছে বলে ভারতের ডসিয়ারে যে ২২টি ‘নির্দিষ্ট এলাকার’ উল্লেখ রয়েছে, সেখানে তল্লাসি চালিয়ে কিছুই মেলেনি বলে জানিয়েছে পাকিস্তান। আবেদন এলে তারা ওইসব জায়গা ঘুরে দেখার অনুমতি দিতে আগ্রহী বলে জানানো হয়েছে পাক বিদেশমন্ত্রকের বিবৃতিতে। তারা বলেছে, ধৃত ৫৪ জনের বিরুদ্ধে তদন্ত চলছে, তবে পুলওয়ামাকাণ্ডে তাদের যুক্ত থাকার কোনও বিস্তারিত প্রমাণ এখনও মেলেনি। একইভাবে ভারতের উল্লেখ করা ২২টি নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়েও দেখা গিয়েছে, কোথাও কোনও সন্ত্রাসবাদী ঘাঁটি নেই। অনুরোধ এলে পাকিস্তান এসব এলাকায় যাওয়ার অনুমতি দিতে রাজি। পাকিস্তান সহযোগিতা করার প্রতিশ্রুতি মাফিক তাদের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য, সেইসঙ্গে একগুচ্ছ প্রশ্নও ভারতকে দিয়েছে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে। বলেছে, ইসলামাবাদের কূটনৈতিক মহলকেও এ নিয়ে অবহিত করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে সন্ত্রাসবাদী হামলায় জইশ যোগ, পাকিস্তানে জইশের ঘাঁটি ও তার নেতাদের থাকার তথ্যপ্রমাণ সম্পর্কে ২৭ ফেব্রুয়ারি নয়াদিল্লির পাকিস্তানি অস্থায়ী হাইকমিশনারকে বিস্তারিত, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দেয় ভারত। পাক বিদেশমন্ত্রকের দাবি, ওই তথ্যপঞ্জি পেয়েই পাকিস্তান তদন্ত টিম তৈরি করে, তদন্তের ব্যাপারে বেশ কিছু লোককে আটক করে, ভারতের নথিপত্রের মূল ভিত যে সোস্যাল মিডিয়া কনটেন্ট, তার টেকনিক্যাল দিকের ওপর কাজ শুরু করে। ভারতের ডসিয়ারটি ৯১ পৃষ্ঠার, ৬টি ভাগে। এর মধ্যে শুধু দ্বিতীয় ও তৃতীয় অংশটি পুলওয়ামা নাশকতা সংক্রান্ত। বাকিগুলিতে আছে সাধারণত, যেসব অভিযোগ তোলা হয়, সেসব। পাকিস্তান জোর দিয়েছে শুধু পুলওয়ামা হামলা সংক্রান্ত অংশের ওপর। পাক বিদেশমন্ত্রকের দাবি, তদন্ত প্রক্রিয়ায় ভারতের দেওয়া তথ্যের সব দিক বিস্তারিত খতিয়ে দেখা হয়। আদিল দারের পুলওয়ামা নাশকতার দায় স্বীকারোক্তির ভিডিও, সেটি ও পুলওয়ামা হামলার সমর্থনে বার্তা ছড়াতে যেসব হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম নম্বর ব্যবহার করা হয়, সেগুলি পরীক্ষা করা হয়েছে। একটি নিষিদ্ধ সংগঠনের ৯০ জনের তালিকা, সন্ত্রাসবাদের ট্রেনিং চলে বলে অভিযোগ, এমন ২২টি জায়গার তালিকাও খতিয়ে দেখা হয়। ভারতের দেওয়া জিএসএম ফোন নম্বরের কনট্যাক্ট ও কার্যকলাপের বিস্তারিত তথ্য সরবরাহ করতে সার্ভিস প্রোভাউডারদের আবেদন করা হয়েছে বলেও জানিয়েছে পাক বিদেশমন্ত্রক। হোয়াটসঅ্যাপ থেকে সহায়তার আবেদনও পেশ করা হয়েছে মার্কিন সরকারের কাছে। ভারতের কাছে যে বাড়তি তথ্য চাওয়া হয়েছে, সেগুলি তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে জরুরি বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget