এক্সপ্লোর

UK Fines Paan Spitter: ব্রিটনের রাস্তায় পানের পিক ফেলে বিপাকে, মোটা টাকা জরিমানা দুই ভারতীয় বংশোদ্ভূতকে

Paan-Gutka Stains: দুই ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তিকে ৩ লক্ষ টাকারও বেশি জরিমানা করা হয়েছে।

নয়াদিল্লি: বিদেশে বদনামের শেষ নেই ভারতীয়দের। ব্রিটেনের রাস্তাঘাটে পান-গুটখার পিক থেকে আধখাওয়া সিগারেট, নোংরা-আবর্জনা দেখলেই ভারতীয়দের দিকে আঙুল তোলা হয়। তবে গোটাটাই যে শুধুমাত্র অনুযোগ নয়, বাস্তবে এমনটাই ঘটে, এবার তার প্রমাণ মিলল। পানের পিক ফেলার জন্য সেখানে মোটা টাকা জরিমানা করা হল দুই ভারতীয় বংশোদ্ভুতকে। (Paan-Gutka Stains)

দুই ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তিকে ৩ লক্ষ টাকারও বেশি জরিমানা করা হয়েছে। কিংসবারি রোডে পানের পিকফেলায় একজনকে ১৩৯১ পাউন্ড জরিমানা করা হয়, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.৪৫ লক্ষ টাকা। অন্য জনকেও একই অঙ্কের জরিমানা করা হয়। নর্থ ওয়েম্বলি স্টেশনের কাছে, ক্ল্যারেন্ডন  গার্ডেন্সে তিনি পানের পিক ফেলেছিলেন বলে জানা গিয়েছে। (UK Fines Paan Spitter

জানা গিয়েছে, প্রথমে ১০০ পাউন্ড করেই জরিমানা করা হয় ওই দু’জনকে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৫০০ টাকা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা মেটাননি তাঁরা। বিষয়টি আদালতে উঠলে জরিমানার অঙ্ক বেড়ে যায় অনেকটাই। 

ব্রিটেনের বেশ কিছু জায়গায়, বিশেষ করে লন্ডনের রাস্তাঘাটে পান-গুটকার পিক, লালচে ছোপ সেখানকার প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সব পরিষ্কার করতে গিয়ে বিপুল টাকা খরচও হয়ে যায় তাদের। বিষয়টি নিয়ে সোশ্য়াল মিডিয়াতেও ব্যাপক চর্চা শুরু হয়। ভারতীয়দের কটাক্ষ, বিদ্রুপ করেন অনেকেই। এর পরই পান-গুটখার পিক নিয়ে কড়া অবস্থান গ্রহণ করা হয়। 

ব্রিটেনের সরকার পরিষ্কার জানিয়েছে, এই ধরনের আচরণ বরদাস্ত করবে না তারা। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে বলেও জানানো হয়। ক্যাবিনেট সদস্য, কাউন্সিলর কৃপা শেঠ জানান, কোনও রকম অবাধ্য়তা বরদাস্ত করা হবে না। পান-গুটখার পিক ফেলে যারা রাস্তাঘাট নোংরা করবেন, সৌন্দর্য নষ্ট করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

বিগত কিছু দিন ধরেই পান-গুটকার পিক নিয়ে জেরবার ব্রিটেন সরকার। গত বছরের শেষ দিকে একটি রিপোর্টে দেখা যায়, পান-গুটকার পিক রাস্তা থেকে মুছতেই বছরে ৩০ হাজার পাউন্ড খরচ হয় নর্থ লন্ডন কাউন্সিলের, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫ লক্ষ টাকা। বিশেষ করে ওয়েম্বলি এবং ব্রেন্টে এই ধরনের দাগ চোখে পড়ে ইতিউতি। শুধু রাস্তাঘাটেই নয়, ল্যাম্প পোস্ট, টেলিফোন বক্স এমনকি সৌন্দর্যায়নের জন্য রাখা ফুলের গাছেও পান-গুটকার পিক দেখা যায়।

ওই সমস্যা থেকে রেহাই পেতে জায়গায় জায়গায় ব্যানার টাঙানো হয়েছে। নজরদারি টালাতে টহল দেওয়ানো হয় অফিসারদের দিয়ে। হাতেনাতে ধরতে পারলে, সঙ্গে সঙ্গে ১০০ পাউন্ড আদায় করার নিদান রয়েছে, ভারতীয় মুদ্রায় যা ১২ হাজার টাকা। সাধারণ মানুষ থেকে রাজনীতিক, সকলেই সমস্যা নিয়ে সরব হয়েছেন।

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget