এক্সপ্লোর

মামলায় সামিল পাক প্রশাসন, চাইলেও কান্দিল-ঘাতক ভাইকে ক্ষমা করতে পারবে না পরিবার

লাহৌর: পাক মডেল কান্দিল বালোচ হত্যা-মামলায় নয়া মোড়। ঘটনায় প্রকাশ, এই মামলার মূল অভিযুক্ত তথা নিহতের ভাইকে চাইলেও ক্ষমা করতে পারবে না কান্দিলের পরিবার। কারণ, এই হাই-প্রোফাইল মামলায় বাদী পক্ষ হিসেবে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান প্রশাসন। আর সেখানে অভিযুক্তের বিরুদ্ধে এমন একটি ধারা আরোপ করা হয়েছে যাতে ক্ষমা করার কোনও অবকাশ নেই। গত ১৫ তারিখ ২৬-বছরের এই মডেলকে মুলতানে হত্যা করা হয়। খুনের কথা স্বীকার করেন নিহতের ভাই ওয়াসিম। তার দাবি, পরিবারের সম্মান রক্ষা করতেই সে কান্দিলকে প্রথমে ঘুমের ওষুধ দিয়ে পরে গলা টিপে খুন করেছে। ক্যাপিটাল পুলিশ অফিসার আজহার আক্রম জানান, অতীতে এধরনের বহু সম্মানরক্ষার স্বার্থে হত্যা-মামলায় দেখা গিয়েছে, পরিবার আততায়ীকে মার্জনা করে দিচ্ছে। ফলত, অভিযুক্ত রেহাই পেয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতেই এবার আগাম সতর্ক ছিল পাক প্রশাসন। তাই এফআইআরে ৩১১ ধারা যুক্ত করা হয়। সংবাদসংস্থা সূত্রে খবর, অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পাক প্রশাসন আগাম এই মামলায় বাদী পক্ষ হয়ে অভিযুক্তের বিরুদ্ধে সেদেশের দণ্ডবিধির ৩১১ ধারা বা ‘কিসাস’ আরোপ করে। অর্থাৎ, ভবিষ্যতে কান্দিল পরিবার ওয়াসিম বা অন্য অভিযুক্তদের মার্জনা করলেও, আদালতে তা গ্রাহ্য হবে না। উল্টে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাক সংবাদসংস্থা সূত্রের খবর, প্রথমে কান্দিলের বাবাই তাঁর দুই ছেলের বিরুদ্ধে মেয়েকে হত্যা করার অভিযোগ করেছিলেন। পরবর্তীকালে কান্দিলের মা-ও অভিযোগ করেন, তাঁর ২ ছেলেকে এই কাজের জন্য ‘উস্কেছিলেন’ জনৈক মৌলবী মুফতি কাভি। এরপরই কান্দিলকে হত্যা করার সিদ্ধান্ত নেয় ওয়াসিম ও তার ভাই আসলাম শাহিন। এই মুফতির সঙ্গেই বিভিন্ন ভিডিওয়ে দেখা গিয়েছিল কান্দিলকে। যার জেরে মৌলবীকে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়। এমনকী, তাঁকে একটি কমিটি থেকে বহিষ্কারও করা হয়। কান্দিল হত্যা মামলায় মুফতি ও শাহিনকেও অভিযুক্ত হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।  

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget