এক্সপ্লোর

জোরাল ভূমিকম্প পাকিস্তান, আফগানিস্তানে, কাঁপল উত্তর ভারতও

নয়াদিল্লি ও ইসলামাবাদ: ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। আজ বিকেল চারটে নাগাদ হিমাচলপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং শ্রীনগরে কম্পন অনুভূত হয়। পাকিস্তান এবং আফগানিস্তানেও জোরাল কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানে একজনের মারা যাওয়ার খবর মিলেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। কম্পনের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রধান জে এল গৌতম জানিয়েছেন, ভূকম্পনের উৎসস্থল ছিল পাক-সীমান্ত ঘেঁষা চিত্রাল অঞ্চলের কাছে আফগানিস্তানের আশকাশম প্রদেশে ভূপৃষ্ঠ থেকে ১৯০ কিলোমিটার গভীরে। এরপর গুজরাতেও ফের একটি স্বল্পমাত্রার ভূমিকম্প হয়। ৩.৪ তীব্রতার ওই কম্পনের এপিসেন্টার ছিল  নান্দভি শহর। যার জেরে সুরাট ও তাপি জেলা কেঁপে ওঠে। তবে, ভারতে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কম্পনের সময় নিজের দফতরে ছিলেন দিল্লির মন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি টুইট করে কম্পন অনুভূত হওয়ার খবর জানান। ভূমিকম্পের পরই দিল্লি মেট্রো কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। এদিকে, ভূমিকম্পে ভারতে কোনও হতাহতের খবর না এলেও, পাকিস্তানে একজনের মারা যাওয়ার খবর এসেছে। জানা গিয়েছে, সেখানে কম্পন ১০-১৫ সেকেন্ড ধরে চলে। পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া, পঞ্জাব, গিলগিট-বালোচিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরেও কম্পন ভালমতো অনুভূত হয়। পাক প্রশাসন সূত্রে খবর, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বুনের অঞ্চলে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget