এক্সপ্লোর

জয়েশ প্রতিষ্ঠাতা মাসুদ আজহার পাকিস্তানেই, মানলেন কুরেশি, জানালেন, অসু্স্থ, বাড়ি ছেড়ে নড়ার শক্তি নেই

ইসলামাবাদ: ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসে ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যু, পাল্টা পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনার জঙ্গি ঘাঁটিতে বিমান হানায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির স্বীকার, জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে। সে অসুস্থ বলে জানান কুরেশি। পুলওয়ামার ঘটনার দায় নিয়েছে জয়েশ। এর উল্লেখ করে ভারত পাকিস্তানের কাছে মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে চাপ দিলেও ইসলামাবাদ জানিয়েছে, মাসুদ ও জয়েশের ওই ঘটনায় জড়িত থাকার তথ্যপ্রমাণ দিলে সেগুলি খতিয়ে দেখেই তারা ব্যবস্থা নেবে। অতীতে মাসুদের তাঁদের দেশে থাকার কথাই অস্বীকার করেছে পাকিস্তান। কিন্তু চলতি ঘটনাবলীর জেরে আন্তর্জাতিক চাপের মুখে পাক বিদেশমন্ত্রী সিএনএনের প্রশ্নের মুখে বলেছেন, আমার কাছে যতদূর খবর, উনি পাকিস্তানেই আছেন। তবে সত্যিই এতটাই অসুস্থ যে, বাড়ি ছেড়ে বেরতে পারছেন না। পুলওয়ামা হামলায় জয়েশের হাত থাকার বিস্তারিত তথ্যপ্রমাণ দিয়ে পাকিস্তানকে ডসিয়ার দিয়েছে ভারত। তাতে পাকিস্তানে জয়েশের সন্ত্রাসবাদী ঘাঁটি, তার নেতাদের উপস্থিতির প্রমাণও আছে। পাক রাজনৈতিক, সামরিক নেতৃত্ব তারপরও তাদের ভূখণ্ডে সন্ত্রাসবাদী পরিকাঠামো বহাল থাকার অভিযোগ অস্বীকার করায় বিস্মিত ভারত ক্ষোভ প্রকাশ করেছে। ভারত বারবার রাষ্ট্রপুঞ্জকে দিয়ে আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দেওয়ানোর চেষ্টা করলেও তাতে ভেটো প্রদান করে বাধা দিচ্ছে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চিন। কুরেশি আজও বলেন, পাকিস্তানকে ‘আইনের চোখে গ্রাহ্য তথ্যপ্রমাণ’ দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওদের হাতে পাকিস্তানের আদালতে গ্রহণযোগ্য হতে পারে, এমন তথ্যপ্রমাণ থাকলে পেশ করুক, যাতে আমরা দেশবাসীকে, পাকিস্তানের স্বাধীন বিচারবিভাগকে বিশ্বাস করাতে পারি। আইনি প্রক্রিয়ার মানতে হবে আমাদের। ধৃত ভারতীয় পাইলটের মুক্তিকে পাকিস্তানের ‘শান্তির স্বার্থে পদক্ষেপ’ বলে ব্যাখ্যা করে কুরেশি বলেন, ‘উত্তেজনা প্রশমনে পাকিস্তানের সদিচ্ছা’ হিসাবেও একে দেখা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget