এক্সপ্লোর

Russia Ukraine Conflict: ইউক্রেন-কাঁটায় আশার আলো, শর্তসাপেক্ষে আলোচনায় বসবে আমেরিকা-রাশিয়া

Russia Ukraine Conflict: ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি ঘিরে উত্তাল বিশ্ব। এই পরিস্থিতিতে সামান্য হলেও মিলেছে আশার আলো। শর্তসাপেক্ষে আলোচনায় আমেরিকা ও রাশিয়া। 


নয়াদিল্লি: ইউক্রেন (ukraine) সংকট ঘিরে উত্তাল বিশ্ব রাজনীতি। মুখোমুখি রাশিয়া এবং আমেরিকা নেতৃত্বাধীন জোট। এই পরিস্থিতিতে সামান্য হলেও মিলেছে আশার আলো। গোটা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে আলোচনার সম্ভাবনা।  

বিশেষ শর্তের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Joe Biden-Vladimir Putin) মধ্যে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানানো হয়েছে। পুতিন প্রশাসন ইউক্রেনের উপর এখন হামলা চালাবে না, একমাত্র এই শর্তেই আলোচনা হবে বলে জানানো হয়েছে ফ্রান্সের তরফে। আলোচনার মাধ্যমে ইউরোপে যুদ্ধ পরিস্থিতি এড়াতে আমেরিকা ও রাশিয়াকে আলোচনার টেবিলে বসাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছিল ফ্রান্স। তাতে সাড়া মিলেছে। আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে বাইডেন প্রশাসনও। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পেস্কি (jen pseki) স্পষ্ট জানিয়েছেন, আগ্রাসন বা যুদ্ধ শুরুর আগের মুহূর্ত পর্যন্ত যুদ্ধ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বদ্ধপরিকর আমেরিকা। আপাতত ইউক্রেনে রাশিয়া আক্রমণ না করলে আগামী বৃহস্পতিবার ইউএস সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন (anthony blinken) এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ (sergei lavrov) ইউরোপে আলোচনায় বসতে পারেন বলেও জানানো হয়েছে। ক্রেমলিন সূত্রে খবর, এরই মধ্যে রাশিয়া সফরে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও (imran khan)।

দীর্ঘদিন ধরেই ইউক্রেনকে ঘিরে উত্তপ্ত হয়েছে পূর্ব ইউরোপের পরিস্থিতি। এর আগেও ২০১৪ সালে ক্রিমিয়াকে (crimea) ঘিরে সংঘর্ষ বেঁধেছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ইউক্রেনের পূর্বপ্রান্তের ডনেৎস্ক (donetsk) এবং লুহান্সক (luhansk) এলাকায় রাশিয়াপন্থী বিচ্ছিন্নতবাদীরা বারবার সমস্যা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। সাম্প্রতিক পরিস্থিতিতে ওই এলাকায় শেলিং (shelling) আরও বেড়েছে বলে দাবি ইউক্রেন প্রশাসনের। পাল্টা অভিযোগ এসেছে রাশিয়ার তরফেও। চিন্তা বাড়িয়েছে রাশিয়ান সেনাবাহিনীর অবস্থানও। কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবির ভিত্তিতে আমেরিকার তরফে দাবি করা হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ভারী অস্ত্রে সজ্জিত বিপুল পরিমাণ রাশিয়ান সেনা। ইউক্রেন জটিলতার মাঝেই বেলারুশের সঙ্গে যৌথ মহড়া চালু করেছিল পুতিন প্রশাসন। সেই মহড়ার সময়সীমা বাড়িয়েছে তারা। এই সিদ্ধান্তে রক্তচাপ বেড়েছে আমেরিকা ও ন্যাটোর (nato)।

ইউক্রেনে যুদ্ধ শুরু হলে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতি। সমস্যায় পড়বে গোটা ইউরোপ (europe) এবং আরব উপমহাদেশও। ফলে সেই যুদ্ধ রুখতে কূটনৈতিকভাবে সবরকম চেষ্টা চালাচ্ছে বিশ্বের একাধিক শক্তিধর দেশ। 

আরও পড়ুন: ইউক্রেন সীমান্তে মোতায়েন দেড় লক্ষ রুশ সেনা, দাবি আমেরিকার

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে বাড়ছে যুদ্ধের আশঙ্কা, কেন এই সঙ্কট, জেনে নিন বিশদে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget